• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিত্তবানদের প্রতি ব্রি. জেনারেল তোফায়েল আহমেদ পিএসসি
পঙ্গু ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারা আমাদের সমাজেরই অংশ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2015   Tuesday

 

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি নিজের অর্জিত সম্পত্তি থেকে সামান্য একটি অংশ দিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, প্রতিবন্ধিরা আমাদের সমাজেরই অংশ। পঙ্গু ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বলে উল্লেখ করে তিনি বলেন, তাদেরও অন্য দশ জনের মতো বেঁচে থাকার অধিকার আছে। তাদেরকে সুযোগ করে দেয়া আমাদের দায়িত্ব।

 

মঙ্গলবার গুইমারা রিজিয়ন মাল্টিপারপস সেডে গুইমারা রিজিয়নের উদ্যোগে পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল আবদুল বাতেন খান, সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রাব্বি আহসান, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রিয়াজুল কবীর পিএসসি, গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর নাজমুস সাকিব, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়াসহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, সাংবাদিক নেতৃবৃন্দ ও গন্যামন্য ব্যক্তিবর্গ।

 

গাইবান্ধা‘র কর্মীর হাত ও চন্দনাইশ‘র শ্রী শ্রী লোকনাথ সেবা আশ্রম‘র সহযোগিতায় যুক্তরাষ্ট থেকে আনা এসব হুইল চেয়ার ছাড়াও রোটারী ক্লাব অফ ঢাকা এবং রোটারী ক্লাব অফ ঢাকা মিড সিটি‘র সহযোগিতায় পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হাইজিন কিডস্ বক্স বিতরণ করা হয়।

 

প্রসঙ্গত, সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মুলমন্ত্রের ভিত্তিতে বিভিন্ন জনকল্যান মুলক কাজের পাশাপাশি এবার গুইমারা রিজিয়নের আওতাধীন ছয়টি জোন এলাকার পঙ্গু ও প্রতিবন্ধীদের পাশে দাড়ালো। তারই অংশ হিসেবে গাইবান্ধা‘র কর্মীর হাত ও চন্দনাইশ‘র শ্রী শ্রী লোকনাথ সেবা আশ্রম‘র সহযোগিতায় প্রথম ধাপে ৬০ জন পঙ্গু ও প্রতিবন্ধীর মাঝে এসব উন্নত মানের হুইল চেয়ার বিতরণ করা হয়।

 

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি ভবিষ্যতেও এরকম অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে বলে আশ্বাস দেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ