• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2015   Sunday

রোববার সরকারী দপ্তর দপ্তর  সমূহে সরকারী অর্থের আয়-ব্যয় ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা এবং  আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের  জবাবদিহীতা ও দায়িত্ব পালন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা হিসাব রক্ষন অফিস আয়োজিত রাঙামাটি  পার্বত্যজেলা  পরিষদের সম্লেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের  হিসাব মহা-নিয়ন্ত্রক  মোঃ আবুল কাশেম। হিসাব মহা-নিয়ন্ত্রক চট্টগ্রাম বিভাগ মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোঃ শামশুল আরেফিন বিশেষ অথিথি ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের  হিসাব মহা-নিয়ন্ত্রক  মোঃ আবুল কাশেম বলেন সরকার  সরকারী দপ্তর গুলোতে আয়-ব্যয় এর হিসাবের স্বচ্ছতা আনয়ন এবং সহজীকরন সহ  জবাবদিহীতা  নিশ্চিত করনের  লক্ষ্যে  আধূনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ ডিডিজিলাইজেশন করার কাজ করে শুরু করেছে।  সহসা দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ের  একাউন্টস অফিস গুলোকে পরিপূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা  হবে।

 

তিনি আরও বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীরা যাতে  চাকুরী থেকে পেনশনে যাওয়ার পর কোনরুপ জটিলতা ছাড়াই তাদের পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধা স্ব স্ব ব্যাংক একাউন্ট থেকে উত্তোলন করতে পারেন সে উদ্যোগে নেয়া হচ্ছে। পাশাপাশি ইলেকট্রনিক্স ফান্ড  ট্রাণ্সফার (ইএফটি) এর মাধ্যমে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা  নিজের ব্যাংক একাউন্ট থেকে বেতন তুলতে পারবেন যা ইতিমধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন সরকারী দপ্তর গুলোতে চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে  একাউন্টস অফিস গুলোক কাগজ বিহীন করা হবে। সর্বত্র থাকবে প্রযুক্তির ব্যবহার।

 

তিনি সরকারী  নিয়ম কানুনের মধ্যে থেকে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান  এবং এর ব্যতয় ঘটলে কাউকে ক্ষমা করা হবে না বলে জানান। তিনি সরকারী অর্থ আয়-ব্যয়ের ক্ষেত্রে সকল কর্মকর্তাকে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবানও জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ