• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচন সভায়
সন্তু লারমার পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ডে চুক্তি বাস্তবায়নে অন্তরায় বক্তব্যে দু:খজনক--দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2015   Sunday

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, আওয়ামীলীগ সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিলেও সন্তু লারমা উন্নয়ন কর্মকান্ডকে চুক্তি বাস্তবায়নে অন্তরায় মনে করে সভা-সমাবেশে যে বক্তব্য রাখছেন তা অত্যন্ত দুঃখজনক।


তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অধিকাংশই বাস্তবায়িত হয়েছে এবং অন্যান্য যেসব বিষয়গুলো রয়েছে সেগুলোও বাস্তবায়নে চলমান রয়েছে। পর্যায়ক্রমে চুক্তির বাকী বিষয়গুলো ও বাস্তবায়ন করা হবে। কারন উভয় পক্ষের আন্তরিকতার কারনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিকতা দেখালেও বিভিন্ন সময় শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে পার্বত্য জনসংহতি সমিতির বিভ্রান্তিমূলক বক্তব্যে দিচ্ছে।


রোববার রাঙামাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজিত আলোচন সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সদস্য মোঃ আবুল কাশেম, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনছুর আলী, জেলা আওয়ামী-মৎস্যজীবিলীগের আহবায়ক উদয়ন বড়–য়া, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোঃ কাজল,জেলা আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ আব্দুস সালাম জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী মনোয়ারা বেগম রাঙামাটি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন প্রমূখ। সভাপতির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা বলেন। অনুষ্ঠান পরিচারনা করেন জেলা আওয়ালীগের প্রচার সম্পাদক মোঃ মমতাজুল হক।


দীপংকর তালুকদার তার বক্তব্যে আরও বলেন, ১৯৮১সালের ১৭মে জননেত্রী শেখ হাসিনা দেশে এসেছেন বলেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫সালের ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সবকিছু হারিয়ে দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য দেশে ফিরেই আওয়ামীলীগের হাল ধরেন। জনগন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আওয়ামীলীগকে ক্ষমতায় এনেছে। দীর্ঘ ২১বছর পর আওয়ামীলীগ ক্ষমতায় গ্রহনের পর বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা পুনরায় শুরু হয় এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের অগ্রযাত্রা শুরু হয়। জননেত্রী শেখ হসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনেকদুর এগিয়ে গেছে।


তিনি বলেন দেশে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে দলকে সুসংগঠিত  করে কাজ করার জন্য সকল নেতাকর্মীকে তিনি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ