• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে ফিস্টুলা মুক্ত মাতৃত্ব নিশ্চিতে র‌্যালী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2015   Tuesday

ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোত সম্মানিত স্লোগানে মঙ্গলবার বান্দরবানে র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সদর হাসপাতাল অডিটরিয়ামে বান্দরবানে স্বাস্থ্য অধিদপ্তর, ইউএনএফপিএ এবং জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম দেওয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ ডা: শাহানাজ, গাইনী বিশেষজ্ঞ ডা: শারমীন, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডা: জসিম উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের এইচআর এডমিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। 

 

এর আগে একটি র‌্যালী জেলা সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে  সদর হাসপাতাল পর্যন্ত প্রদক্ষিণ করে। র‌্যালীতে ডাক্তার, নার্স’সহ স্থানীয় নারী-পুরুষেরা অংশ নেয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম দেওয়ান বলেন, বিলম্বিত ও বাঁধগ্রস্থ প্রসব রোধ করে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত মাতৃত্ব নিশ্চিত করতে হবে। বিলম্বিত ও বাধাগ্রস্থ প্রসব ছাড়াও অদক্ষ দাই দ্বারা প্রসব করানো এবং  দারিদ্রতা, অপুষ্টি, অপ্রতুল স্বাস্থ্য সেবা, অল্প বয়সে বিবাহ ফিস্টুলার রোগের মুল কারন। তবে সঠিকভাবে অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করলে ৯৫ ভাগ প্রসবজনিত ফিস্টুলা প্রসুতি ভাল হয়ে যায়। মা সম্পুর্ণ নবজীবন লাভ করে এবং মা ভবিস্যতে স্বাভাবিক বাচ্চা প্রসব করতে পারে। তাই ফিষ্টুলা রোগ প্রতিরোধে  সবাইকে সচেতন হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ