• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মহালছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে ব্রি. জেনারেল স. ম. মাহবুব উল আলম
পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2015   Tuesday
no

no

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল স. ম. মাহবুব উল আলম পি.এস.সি বলেছেন, পাহাড়ের শান্তি ও উন্নয়নের জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। অতীতের ভুলভ্রান্তি এবং অনৈক্য ভুলে বৈচিত্র্যের মাঝেই ঐক্য খুঁজতে হবে। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশ সেনাবাহিনী বর্হিবিশ্বে শান্তি স্থাপনে অগ্রনী ভূমিকা পালন করছে। সেই অভিজ্ঞতা এবং অর্জনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামেও আমরা অনগ্রসর জনপদ ও জনগোষ্ঠির সামগ্রিক উন্নয়নে কাজ করছি।

 

মঙ্গলবার মহালছড়ি উপজেলার দূর্গম ধনপুদি বাজারে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল কর্মসূচীর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে ফশফন এসব কথা বলেন।

 

সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল হুমায়ুন কবির, রিজিয়ন মেডিকেল টীমের প্রধান লে: কর্ণেল হামিদ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এবং মেজর মোহিব আল মাহমুদ। সভায় নিহত সাংবাদিক প্রদীপ শশীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল নুমান, নারী ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা, সদর ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা ও ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান কিরণ চাকমাসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ফেরার পথে রিজিয়ন অধিনায়ক সম্প্রতি উপজেলার মনারটেক এলাকায় সেফটিক ট্যাংকের বিষক্রিয়ায় নিহত সাংবাদিক প্রদীপ শশী চাকমাসহ তিন সহোদরের পিতামাতা-স্ত্রী-সন্তানদের সমবেদনা জানাতে তাঁদের বাড়ীতে যান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ