• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

পুলিন চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2014   Saturday

রাঙামাটির বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৩০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শনিবার ধর্মীয় ভাব গম্ভির্যের মাধ্যমে সম্পন্ন হয়েছে।বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বরকল জুরাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও বাঘাছোলা জ্ঞানদ্বয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বোধি প্রিয় মহাথের। অনুষ্ঠানে প্রধান ধর্ম দেশক ছিলেন রাঙামাটির মৈত্রী বিহারের উপাধ্যক্ষ পঞঞাদীপা স্থবির।এছাড়াও বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃসবর্ণ থের,হাজাছড়া সাম্য মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘপাল মহাথের,আইমাছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ ধর্মচারা ভিক্ষুসহ ৩৩ জন ভিক্ষু শ্রমন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধ নারী-পুরুষ পূর্ণাথী ধর্মীয় অনুষ্ঠানে শরিক হন।দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহন বুদ্ধ পুজা,বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্টপুরষ্কার দান, হাজারবাতি দান, কল্পতরু দান,কঠিন চীবরদান।বিকালে প্রদীপ প্রজ্জলন ও ফানুস বাতি উড়ানো হয়।প্রধান ধর্মদেশক পঞঞাদীপা স্থবির তার ধর্ম দেশনায় বলেন, বৌদ্ধ ধর্ম হচ্ছে জ্ঞানের ধর্ম। এ ধর্মকে জানতে বুঝতে ও প্রতিপালন করতে হলে জ্ঞানের প্রয়োজন। পৃথিবীতে মানব জাতি দুঃখের দাস। দুঃখকে জয় করতে হলে মানুষের তিনটি জিনিস লোভ, দ্বেষ ও মোহকে ত্যাগ করতে হবে। এ তিনটি জিনিসের কারনে মানুষ হিংসা বিদ্বেষ ও জঘন্য কার্যকলাপে জড়িয়ে পড়ছে। লোভ দ্বেষ ও মোহকে পরিত্যাগ করতে পারলে তখনই জাগতিক সুখ ও নির্বাণ লাভ করা সম্ভব হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ