• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাতের আকাশে ফানুসের আলো

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2014   Saturday

চাঁদের আলো কিংবা বৈদ্যুতিক আলো নয়। খাগড়াছড়ির দীঘিনালায় রাতের আকাশে আলো ছড়াচ্ছে কাগজের তৈরী ফানুস। বৌদ্ধ ধর্মালম্বী সম্প্রদায় কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে এসব ফানুস উত্তোলন করছেন।গত ৭ অক্টোবর উপজেলার ধূতাঙটিলা বন বিহার থেকে আনুষ্ঠানিকভাবে ফানুস উত্তোলন শুরু হয়। মাস ব্যাপী কঠিন চীবর দানোৎসবকে ঘিরে আগামী ৮ নভেম্বর পর্যন্ত রাতের আকাশে দেখা যাবে ফানুসের আলোকছটা। স্থানীদের কেউ বলেন ফানুস বাতি, কেউ বলেন ঢোল বাতি আবার কেউ বলেন আকাশ প্রদীপ। যে যাই বলুক প্রতি বছর এ সময় এই এলাকায় ফানুসের আলোকছটা নতুন কোনো সংস্কৃতি নয়।প্রতি বছরের ন্যায় এবছরও দীঘিনালা বন বিহার, সাধনাটিলা বন বিহার, ধূতাঙটিলা বন বিহার ও বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে উৎসব মুখর পরিবেশে ফানুস উত্তোলন করতে দেখা যায়। বৌদ্ধ ধর্মালম্বী কিশোর কিশোরীরা দলবেধে এসব ফানুস উত্তোলন করেন। উত্তোলনের পর মুহুর্তেই আলোকিত হয়ে উঠে পার্শ্ববর্তী এলাকা। কোনোটি আকাশ ছুই ছুই আবার কোনোটি মাঝ পথে স্থির। মাঝে মধ্যে দু’একটি ঝরে পড়ছে মাটিতে।পাহাড়ে এ যেনো এক অন্য রকম অনুভূতি। এলাকায় জনশ্রুতি রয়েছে, যে ব্যক্তির ফানুস বেশি উপরে উঠে সে ব্যক্তিই নাকি পুণ্যবান। তাই পুণ্যবান হওয়ার কাংখিল লক্ষ্য অর্জনের প্রত্যাশায় বৌদ্ধ বিহারগুলো থেকে উত্তোলন করা হচ্ছে অসংখ্য ফানুস।শুধু কঠিন চীবর দানোৎসবে নয় বৌদ্ধ ধর্মালম্বী যেকোন মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রীয়া অনুষ্ঠানেও ফানুস উত্তোলন করা হয় বলে জানান, বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক লোচন দেওয়ান। কঠিন চীবর দানোৎসব উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহার থেকে ফানুস উত্তোলনের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ফানুসের আলো যদি কারো আধার মনে ধর্মীয় অনুভূতি জাগায় তাহলে উত্তোলনকারী অবশ্যই পুণ্যবান।এবিষয়ে জানতে চাইলে দীঘিনালা কলেজ টিলার জনপ্রিয় চাকমা জানান, ফানুস উত্তোলন ধর্মীয় আনুষ্ঠানিকতারই অংশ। তাই ধর্মীয় সাণ্যিধ্য এবং পুণ্যতা অর্জনের জন্যেই ফানুস উত্তোলন করা হয় বলে জানান তিনি।দীঘিনালা বন বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য অবর্না চাকমা জানান, ফানুসের আলো ধর্মপ্রান দায়ক দায়িকাদের মনকে আলোকিত করবে এটাই স্বাভাবিক। কারন ভগবান গৌতম বুদ্ধ বৌদ্ধত্ব লাভ করার পর তার মাথার চুল আকাশপানে উড়িয়ে দেয়ার পর থেকেই বৌদ্ধ ধর্মালম্বী সম্প্রদায় ফানুস উত্তোলন করে আসছেন। আগামী ৮ নভেম্বর পর্যন্ত সবুজ বনানী পাহাড়ী জনপদে রাতের আকাশে ফানুসের আলো দেখা যাবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ