• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আলীকদমে মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

আলীকদম প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2014   Friday

বান্দরবানের আলীকদমে চৈক্ষং ইউনিয়নের মৈত্রী বৌদ্ধ বিহারে শুক্রবার ৬ষ্ঠ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠাে বৌদ্ধ পূণ্যার্থীদের ঢল নামে। দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে ছিল ভিক্ষু সংঘের পিন্ডদান, বুদ্ধ পূজা, সুত্রপাঠ, মোমবাতি প্রজ্জ্বলন, অষ্টপরিস্কার, মহা সংঘদান, মঙ্গলাচরণ পাঠ।বিহার প্রাঙ্গনে ধর্ম সভায় ভিক্ষু সংঘের প্রধান ধর্মীয়গুরু হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম মালীপ্রু পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আগাসামী মহাথের। এ সময় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাইন থপ ¤্রাে। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা যতিন্দ্র চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সচিন্দ্র চাক্মা ও সত্যব্রত চাক্মা অনুষ্ঠানের শুরুতে দানীয়বস্তুয়াদি উৎসর্গ ও সমবেত প্রার্থনা করেন উপাসক-উপাসিকগণ। অনূষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী উপাসক-উপাসিকাগণ ভিক্ষুসংঘের ধর্ম দেশনা শ্রবণে সমবেত হন।সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনাকালে ভিক্ষুসংঘ মহামানব গৌতম বুদ্ধের নীতি-আদর্শ মেনে চলার আহ্বান জানান এবং ভিক্ষুসংঘ দানোত্তম কঠিন চীবর দানের ফল বর্ণনা দেন। গৌতম বুদ্ধের প্রবর্তিত নিয়মে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাব্রত পালন শেষে পূণ্যার্থীরা আশ্বিনী পূর্ণিমা থেকে কার্ত্তিক পূর্ণিমা সময়ের মধ্যে বিভিন্ন বৌদ্ধ বিহারে এ কঠিন চীবর দান উদ্যাপন করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ