• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক দুই চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2015   Monday
no

no

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে সোমবার পরিষদের সাবেক দুই চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান ও জগৎ জ্যোতি চাকমা সৌজন্য সাক্ষাত করেছেন।

পরিষদ চেয়ারম্যানের কক্ষে সৌজন্য সাক্ষাৎতাকালে এ সময় পরিষদ সদস্য অমিত চাকমা রাজু উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাবেক চেয়ারম্যানরা পরিষদের বর্তমান চেয়ারম্যানকে এ জেলায় বসবাসরত মানুষের ভাগ্য উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।  তারা আপার রাঙামাটি এলাকায় অবস্থিত প্রবীণদের জন্য যে পার্কটি করা হয়েছিল সেটি অযতœ অবহেলায় পড়ে রয়েছে। সেটি সংস্কার ও দ্বিতল বিশিষ্ট ভবন নির্মাণ করে প্রবীণদের থাকার উপযোগি করে দেয়ার পাশাপাশি অফিস কক্ষের জন্য আসবাবপত্র প্রদানেরও অনুরোধ জানান। এছাড়া ট্রাইবেল অফিসার্স কলোনীর রাস্তা সংস্কার ও ১অক্টোবর প্রবীণ দিবস পালনে পরিষদ থেকে সহযোগিতা কামনা করেন।

এ সময় পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রবীণদের জন্য এ ধরণের মহৎ উদ্যোগ সত্যিই পূণ্যের কাজ। তিনি আগামী অর্থ বছরে প্রবীণ পার্কে ভবন নির্মাণের জন্য ১০লক্ষ টাকা, আসবাবপত্র প্রদান, রাস্তা সংস্কার ও প্রবীণ দিবসে পরিষদ থেকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পার্বত্যাঞ্চলে বসবাসরত মানুষের শান্তি ও  উন্নয়নে সবসময় পরামর্শ প্রদানেরও অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ