• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙ্গামাটির উলুছড়া আলুটিলা ছাবা বৌদ্ধ বিহারের ৭ম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে — নিখিল কুমার চাকমা
হিংসা, লোভ পরিত্যাগ করে অহিংসা ও সম্প্রীতির মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2014   Friday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা হিংসা, লোভ পরিত্যগ করে অহিংসা ও সম্প্রীতির মাধ্যমে সমাজ তথা দেশ উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।শুক্রবার রাঙ্গামাটির উলুছড়া আলুটিলা ছাবা বৌদ্ধ বিহারের ৭ম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে চেয়ারম্যান এ আহ্বান জানান।উলুছড়া আলুটিলা ছাবা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি অসীম কুমার চাকমা। ধর্মীয় দেশনা দেন ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভদর্শী মহাথের’সহ এলাকার পূর্ন্যর্থী গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দায়ক দায়িকাগন উপস্থিত ছিলেন। প্রধান ধর্মীয় দেশনা দেন শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাথের।  ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভআরম্ভ হয়। অনুষ্ঠানে বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়।অনুষ্ঠানে চেয়ারম্যান আরও বলেন, ধর্ম শব্দের অর্থ হচ্ছে সেবা, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় গুরুদের উপদেশ ও আদর্শ গুলোকে সঠিকভাবে ব্যাক্তি, পারিবারিক,  সমাজ ও রাষ্ট্রীয় কাজে প্রয়োগের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক দেশ গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন , বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক সরকার, দেশের  সকল ধর্মের মানুষ যাতে যার যার ধর্ম নির্ভয়ে পালন করতে পারে সেজন্য নিরাপত্তা ও উন্নয়নমূল কাজ করে যাচ্ছে।অপরদিকে শহরের ভেদভেদী সংঘরাম বৌদ্ধ বিহারের ২৯তম কঠিন চীবরদান অনুষ্ঠানের বেইন বুনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এসময় বিহার অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার মথাথেরোসহ বিহার পরিচালনা কমিটি উপস্থিত ছিণেলন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ