• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে দুটি বৌদ্ধ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2014   Friday

খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর অনুষ্ঠান দুইটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহারে শুক্রবার দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।জেলা সদরের আর্য বন বিহার ও মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের আর্যপুর শীলানন্দ ধর্মোদয় বিহারে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠানে হাজার হাজার বৌদ্ধ নর-নারী অংশগ্রহণ করে।জেলা সদরের আর্য বন বিহারে বৃহষ্পতিবার বিকালে তুলা থেকে সূতা কাটার মধ্য দিয়ে দানোত্তম কঠিন চীবর দানের অনুষ্ঠান শুরু হয়। এরপর থেকে ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা, সূতা থেকে কাপড় তৈরী, সেলাই করে বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র (চীবর) তৈরী করে শুক্রবার বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়।এ উপলক্ষে আয়োজিত ধর্মালোচনায় রাঙামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির  বুদ্ধের আদর্শ ও অরহৎ বনভান্তের নির্দেশিত ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্মালোচনা করেন শ্রীমৎ ভৃগু মহাস্থবির, বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্যোতি প্রসাদ চাকমা প্রমুখ।অপরদিকে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে আর্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানের মধ্য দিয়ে শেষ হয়। এ অনুষ্ঠানে চার শত বৌদ্ধ ধর্মের রীতি অনুসারে রং বস্ত্র গ্রহণ করে অস্থায়ী ভিক্ষু জীবন গ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় প্রধান আলোচক ছিলেন শ্রীমৎ শীলানন্দ স্থবির।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ