• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2015   Friday

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বনার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও সিএইচটিডিএফ-ইউএনডিপির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রজ্ঞন পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম। বক্তব্যে দেন ইউএনডিপির কর্মকর্তা বিহীত বিধান খীসা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কাজী মাওলানা মোঃ আবুল কালাম, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহি পরিচালক বিপ্লব চাকমা ও  শাইনিং হিলের নির্বাহি পরিচালক মোঃ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ইউএনডিপি-সএইচটিডিএফ কর্মকর্তা কং মারমা।স্থ’ানীয় বেসরকারী উন্নয়ন সংস্থার পক্ষে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিল্পব চাকমা দিবসটি পালনের তাৎপর্য  তুলে ধরেন।

এর আগে  একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ  হয়ে। র‌্যালীতে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রাঙ্গামাটি ডেভেলাপমেন্ট এসোসিয়েটস, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, শাইনিং হিল’সহ বিভিন্ন পরিবেশ উন্নয়ন সংগঠনের কর্মকর্তা কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রাকৃতিক সম্পদে ভরা পার্বত্য জেলার পরিবেশ রক্ষায় তৃণমূল পর্যায়ের মানুষদের মাঝে আরো সচেতনতা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যান্ত অঞ্চলে যেসব সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পার্বত্য এলাকার বসবাসরত মানুষের কল্যাণে যে যেই বিষয়ে কাজ করুকনা কেন সব বিষয়ে পরিবেশ রক্ষার বিষয়টি সংযুক্ত রাখারও তিনি আহ্বান জানান। এতে করে সচেতনতা আরো বেশী বৃদ্ধি পাবে। তিনি বলেন, বাড়ীর আশে পাশে শাক সবজির পাশাপাশি ফলজ জাতীয় গাছ রোপন ও রক্ষায় আরো উদ্দ্যেগী মনোভাব আমাদের বাড়াতে হবে।

তিনি সম্প্রতি নেপালে জলবায়ু পরিবর্তনের কারণে ভুমিকম্পের বিষয়টি মাথায় রেখে আগামীতে পরিবেশ রক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলের সবুজ বনায়ন রক্ষায় সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান। তিনি বলেন, আমরা যদি সবুজ বনায়ন রক্ষা করতে পারি তাহলে আগামীতে নতুন প্রজন্মদের একটি সুন্দর সবুজ সাজানো বাগানের পরিবেশ দিতে পারবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ