• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বরকলে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা

পুলিন চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2015   Sunday

রাঙামাটির বরকলে রোববার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

৩নং আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজারের কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অথিতি ছিলেন  বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা। বরকল থানার অফিসার্স ইনচার্জ নীলু কান্তি বড়–য়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হেমায়েত আলম আইমাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল হক কলাবুনিয়া সাব জোনের কমান্ডার মো আতিয়ার হোসেন আইমাছড়া ইউনিয়নের ২নং ওর্য়াডের মেম্বার মোঃ তমীর আলী ১নং ওর্য়াডের মেম্বার আবু সালেহ,স্নেহ কুমার চাকমা, ভূষণছড়া ইউনিয়নের মেম্বার সবুর তালুকদার আইমাছড়া আনসার ভিডিপির ইউনিয়ন লিডার সামসুল আলম মুরব্বী সোলাইমান আইমাছড়া কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রুহুল আমিন ভূষণছড়া কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দুলাল তালুকদার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই হাসান আহম্মেদ।

সভায় বক্তারা বলেন, সমাজে প্রতিনিয়ত যে অপরাধ সংঘটিত হচ্ছে তা প্রতিরোধে কেবলমাত্র পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সৃজনশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এবং সমাজে অপরাধ কমাতে পুলিশ ও জনতাকে এক সাথে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের ফলে এলাকার আইন শৃঃখলার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে মতামত প্রদান করেন। এ ধারা অব্যাহত থাকলে এলাকায় পাহাড়ি-বাঙালীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেমনি বজায় থাকবে তেমনি মামলা মোকদ্দমা কমে এসে এলাকায় একে অপরের প্রতি পারষ্পরিক মমত্ববোধ ও সম্প্রীতির বন্ধন সূদৃঢ় হবে।

বক্তারা বরকল উপজেলা সদর ছাড়া অন্য ইউনিয়নে কিংবা গ্রামে যোগাযোগের জন্য মোবাইল নেটওর্য়াক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং যতদ্রুত সম্ভব উপজেলায় যেসব এলাকায় মোবাইল নেটওর্য়াক নেই সেই সব স্থানে যে কোন মোবাইল কোম্পানীর টাওয়ার স্থাপন করে নেটওর্য়াক চালুসহ কর্ণফুলি নদী ড্রেজিংয়ের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ