• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাউখালীর বগাপাড়ার চন্দ্রবংশ শিশু সদনে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2014   Sunday

রাঙামাটি কাউখালী উপজেলার বগাপাড়া চন্দ্রবংশ শিশু সদনে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।চন্দ্রবংশ শিশু সদন প্রাঙ্গনে অনুষ্ঠিত কঠিন চীবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা), বিশিষ্ট সমাজ সেবক হৃদয় চাকমা ও নন্দলাল চাকমা।অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন ইছামতি ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ও চন্দ্রবংশ শিশু সদনের সভাপতি ভদন্ত সুমঙ্গল মহাথের। অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, দায়ক দায়িকা ও পূর্ণাথীরা উপস্থিত ছিলেন।এর আগে চন্দ্রবংশ শিশু সদনে তথাগত বুদ্ধ বিহারের চেয়ারম্যান ও কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরর ভিত্তি প্রস্তর স্থাপন করনে।প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ধর্ম যার যার, উৎসব ও রাষ্ট্র সবার। সকল ধর্মের সম্মিলিত চেষ্টা ছাড়া এ রাষ্ট্রের উন্নয়ন ঘটানো কখনও সম্ভব নয়। তাই এ সমাজ  ও দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক সরকার। তাই সকল ধর্মের মানুষ যাতে নির্ভয়ে নির্বিঘেœ যার যার ধর্ম পালন করতে পারে সে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংষ্কার করে দিচ্ছে। এরই অংশ হিসেবে এই শিশু সদনটির উন্নয়ন এর কাজ জেলা পরিষদ হাতে নিয়েছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।তিনি আগত পূর্ণার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, বছরে যে সমস্ত দান করা হয় তার চাইতে প্রধান দান হচ্ছে  এই কঠিন চিবর দান। এই দানের মাধ্যমে সঞ্চিত পূণ্যরাশি অর্জিত করে সুন্দর মনমানসিকতা নিয়ে সবাইকে অসাম্প্রদায়িক দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ