• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আলীকদমে প্রবারণা উৎসবে পূণ্যার্থীদের ঢল

আলীকদম প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2014   Friday

বান্দরবানের আলীকদম উপজেলার বৌদ্ধ ধর্মালম্বীদের তিন দিন ব্যাপি বর্ণিল আয়োজনে ব্যাপক আনন্দ-উচ্ছাসের মধ্যে দিয়ে শুক্রবার প্রবারণা উৎসব সমাপ্ত হয়েছে। প্রতি বছর বৌদ্ধ ধর্মালম্বীরা ধর্মীয় মর্যাদায় এ  প্রবারণা পূর্ণিমা পালন করে থাকেন।এদিকে প্রবারনা পূর্নিমা উৎসবে উপজেলার মাতামূহুরী নদীতে পঙ্খীরাজ ভাসানো হাজারো দর্শনার্থীর ঢল  নেমেছে।জানা যায়, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ব্যাপী বৌদ্ধ ভিক্ষুরা কঠিন সাধনার মধ্যে দিয়ে তিনমাস বর্ষাবাস পালন করে থাকেন।  এর পর প্রাবনরা পূর্ণিমা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিক্ষুরা বর্ষাবাস শেষ করে থাকেন। এ প্রবারণা পূর্ণিমাকে মারমা ভাষায় ওয়াগ্যোয়াই পোয়ে বলে থাকেন।  এর পর মাসব্যাপী পালাক্রমে প্রতিটি বৌদ্ধ মন্দিরে চলে বৌদ্ধ সর্ববহৎ ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব। ।এদিকে, উপজেলায় আলীকদম বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গলযাত্রার মধ্যে দিয়ে প্রবারণা উৎসব শুরু হয়। এতে বৌদ্ধভিক্ষু, অষ্টশীলধারী উপাসক-উপাসিকা ও পূণ্যার্থীরা অংশ নেন। এ ছাড়া পূজা-আর্চনা, ভিক্ষুদের পিন্ডদান, পিঠা তৈরি, মোমবাতি প্রজ্জ্বলন, ফানুস উড়ানো, পঙ্খিরাজের রথযাত্রা, আত্মশুদ্ধি, দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনাসহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রবারণা উৎসব উদ্যাপিত হয়েছে। উপজেলার দুর্গূম পাহাড়ী বৌদ্ধপল্লী ও বৌদ্ধ বিহারগুলোয় পূণ্যার্থীরা আকাশে রঙিন ফানুস উড়ানো হয়।  তিন দিনের সন্ধ্যার আকাশে তারার সাথে মেলবন্ধন করেছে ফানুস। আকাশের তারকাদের সাথে ফানুসের মিলন মেলা পূর্ণিমার চাঁদের আলোকে দিয়েছে বাড়তি মনোমুগ্ধকর দৃশ্য।অরপদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে মাতামূহুরী নদীতে ভাসানো হয় পঙ্খিরাজ। এ সময় মাতামূহুরী নদীর দুই তীরে হাজারো পূণ্যার্থী ও দর্শনার্থীর ঢল নামে। পূণ্যার্থীরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে মঙ্গল কামনা করেন।উপস্থিত দর্শনার্থীরা জানান, প্রবারণা শুধু বৌদ্ধদের নয়। এখন এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।উক্ত অনুষ্ঠানে  এ সময় উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার এস, এম মেহেদী হাসান আল আমিন, ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ও আলীকদম থানার ওসি মো. হোসাইন প্রমূখ।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ