• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

দীঘিনালা বন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2014   Friday

খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে ১৬ তম কঠিন চীবর দানোৎসব শুক্রবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে।আগত বৌদ্ধ পূর্ন্যার্থীদের উদ্দেশ্য দীঘিনালা বিহারের অধ্যক্ষ শ্রীমৎ নন্দপাল মহাস্থবির তার স্বধর্ম দেশনায় বলেছেন, ভগবান গৌতম বুদ্ধের নির্দেশনা মোতাবেক নির্বাণ লাভ করতে হলে বৌদ্ধ ধর্মালম্বী সবাইকে ইহকালের সকল প্রকার লোভ লালসা পরিহার করে ত্যাগের মহিমায় ধর্মপরায়ন হতে হবে। তিনি আরও বলেন, ত্যাগের মহিমা ও অহিংস মননশীলতা মানুষকে পাপমুক্ত রাখে এবং শান্তি ও সম্প্রীতি উন্নয়নে প্রেরনা যোগায়।দীঘিনালা বন বিহার মাঠে আয়োজিত কঠিন চীবর দানা অনুষ্ঠানে আগত বৌদ্ধ পূর্ন্যার্থীদের উদ্দেশ্য স্বধর্ম দেশনা দেন দীঘিনালা বিহারের অধ্যক্ষ শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে আগত ধর্মীয় দূত ফেরা উইসন পেয়াখুন মহাস্থবির ও ফেরা আনন অক্ষপং মহাস্থবির বৌদ্ধ ধর্মের তাৎপর্যের প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কয়েক হাজার ধর্মপ্রান লোকজনের সমাগম ঘটে।এদিকে সকাল থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রান লোকজন শোভাযাত্রাসহকারে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। এসময় বৌদ্ধ কি জয় ধর্ম কি জয় এধরনের নানা ধর্মীয় শ্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে। আগতরা নিজেকে পাপমুক্ত করে পুণ্যের আশায় চীবরদান, অষ্টপস্কিারদান ও সংঘদানসহ পঞ্চশীল প্রার্থনা করেন।অনুষ্ঠানে জাতিধর্ম নির্বিশেষে সব ধর্মালম্বী মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবকে ঘিরে বন বিহার প্রাঙ্গন পরিনত হয় মিলন মেলায়। ক্ষনিকের জন্য হলেও এই উৎসব বয়ে এনেছিল পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যবদ্ধ প্রয়াস। পাহাড়ে এ প্রয়াস দীর্ঘস্থায়ী হোক এমন প্রত্যাশায় বুক বেধে বাড়ি ফিরেছেন সবাই। সন্ধ্যায় হাজার বাতি প্রজ্জলন ও ফানুস উত্তোলনের মাধ্যমে কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে দীঘিনালা বন বিহার কতৃক আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচীর সমাপনী ঘটে।প্রয়াত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রীমৎ নন্দাপাল মহাথেরো তার ধর্ম দেশনায় আরও বলেন, এ অঞ্চলের মানুষ নিঃসন্দেহে পুণ্যবান। আর পুণ্যবান বলেই পরম শ্রদ্ধেয় বনভান্তের মত মহামানব এ অঞ্চলে জন্ম গ্রহন করেছিলেন।তিনি বলেন, চাঁদের আলোয় আধার পৃথিবী যেমন আলোকিত হয় তেমনি পাপি জগতে আধার মনকে আলোকিত করতে হলে একাচিত্তে ধর্মীয় নিয়মনীতি অনুসরন করতে হবে। তা না হলে ইহকাল পরকাল দুকালই হারাতে হবে।


–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ