• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটির ঘাগড়া বৈজয়ন্ত বন বিহারে ১৩তম কঠিন চিবর দানোৎসব সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2014   Thursday

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান গত ৮ অক্টোবর থেকে মাসব্যাপী রাঙামাটি জেলায় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া বৈজয়ন্ত বন বিহারের ১৩তম কঠিন চীবর দান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ঘাগড়া বৈজয়ন্ত বন বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে উপস্থিত বৌদ্ধ নর-নারীদের উদ্দেশ্য ধর্মাদেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষ সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো। অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড: দীপেন দেওয়ান, ঘাগড়া বৈজয়ন্ত বন বিহার পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণ মনি চাকমা, বিশিষ্ট সমাজ সেবক সুভাষ চাকমা, হৃদয় চাকমা ও নন্দলাল চাকমা প্রমুখ। এর আগে সকালের দিকে ভিক্ষু সংঘের প্রাত:রাশ,পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তিদানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা করা হয়। দুপুরের ধর্মীয় সঙ্গীত পরিবেশন, চীবর দান, কল্পতরু দানসহ বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম দেশনা দেন। এছাড়া অনুষ্ঠানে ঘাগড়া বৈজয়ন্ত বন বিহার পরিচালনা কমিটির সকল সদস্য, জনপ্রতিনিধি দায়ক দায়িকা ও পূর্নাথীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাস শেষে প্রবারাণা পূর্ণিমার পর পর মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে ধারাবাহিকভাবে চীরব দান অনুষ্ঠান শুরু হয়।এদিকে সকালের দিকে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পরিষদ সম্মেলন কক্ষে জেলার দশ উপজেলার মোট ৩১টি বৌদ্ধ বিহারে সুষ্ঠভাবে কঠিন চীবন দানানুষ্ঠান সম্পাদনের ৩০টি বিহারের জন্য ৫ হাজার টাকা করে এবং রাজবন বিহারের জন্য বিহার পরিচালনা কমিটির কাছে ১লক্ষ ২০হাজার টাকার চেক হস্তান্তর করেন।পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা তার বক্তব্যে অন্তর জগৎকে পরিস্কার রেখে বর্হিজগতে কুশল কর্ম, পবিত্রতা ও দানের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার সব ধর্মের মানুষের জীবনে শান্তি ফিরিয়ে এনেছে। সকল ধর্মের মানুষের সামাজিক শান্তি ও সহ-অবস্থানের ভিত্তিতে একটি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার। তিনি আগামী অর্থবছরে ঘাগড়া বৈজয়ন্ত বন বিহারের ভোজনালয় নির্মাণের প্রতিশ্রুতী ব্যাক্ত করেন ।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ