• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দীঘিনালায় মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2014   Thursday

ধর্ম যার যার উৎসব সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বী সম্প্রদায়ের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালা বন বিহারে দুই দিনব্যাী কঠিন চীবর দানোৎসব’র উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ ও প্রয়াত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রধান শিষ্য নন্দপাল মহাস্থবির। উদ্বোধনকালে তিনি ইহুকালের লোভ লালসা ও মোহ ছেড়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে পরকালে নির্বাণ লাভের আশায় ধর্মপরায়ন হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।এসময় ধর্মপ্রান দায়ক দায়িকারা পঞ্চশীল প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলন করেন। আজ (বৃহস্পতিবার) বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ধর্মসভা। সভায় থাইল্যান্ডের ধর্মদূত ফেরা উইসন পেয়াখুন, ফেরা আনন অক্ষপং ভিক্ষু ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বক্তব্য রাখবেন বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত উপজেলার শতাধিক বৌদ্ধ মন্দিরে পর্যায়ক্রমে নানা আয়োজনের মাধ্যমে এ প্রধান ধর্মীয় উৎসব পালন করা হবে বলে ধর্মীয় নেতারা জানিয়েছেন।উল্লেখ্য,এ বছর দুর্গাপূজা, ঈদুল আযহা ও কঠিন চীবর দানোৎসব পাশাপাশি হওয়ায় উপজেলার সর্বত্র বইছে উৎসব মুখর পরিবেশ।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ