• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পেট্টোল বোমায় দগ্ধ রাঙামাটির কলেজ শিক্ষক রনজিৎ শর্মা চিকৎসাধীন অবস্থায় মারা গেছেন

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2015   Friday

টানা ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন রাঙামাটি সরকারী মহিলা কলেজে গনিত বিভাগের সদ্য অবসরে যাওয়া অধ্যাপক রনজিৎ শর্মা। ২ জুন রাতে ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্য ছেড়ে আসা ইউনিক বাস সার্ভিসে কুমিল্লার চান্দিনায়  দুর্বত্তদের ছোড়া পেট্টোল বোমায় তিনিসহ ৭জন গুরুতর আহত হন।  

৩ জুন তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চিকৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢামেক এর চিকৎসকরা শেষ প্রচেষ্টা হিসেবে লাইফ সাপোর্ট দেন। পরে শুক্রবার ভোররাত ৩ টা ১০ মিনিটে অধ্যাপক রনজিৎ শর্মাকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকৎসক।  

এই সময় হসাতালে তাঁর স্ত্রী পপি শর্মা, মেয়ে বিন্দা মেয়ের জামাইসহ অন্যান্য আত্নীয় স্বজন অবস্থান করছিলেন।

অধ্যাপক রনজিৎ শর্মার ভাতিজা রাজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  অধ্যাপক শর্মার পারিবারিক সূত্রে জানা গেছে ময়না তদন্ত শেষে শুক্রবার তাঁর মরদেহ রাঙামাটি শহরের কালিন্দী পুরের বাসভবনে আনা হবে।  

২০১৪ সালে রাঙামাটি সরকারী মহিলা কলেজ থেকে অবসরে যাওয়া ৬০ বছর বয়সী এই গুণী শিক্ষকের গ্রামর বাড়ী চট্টগ্রামের মিরেরশ্বরাই। এক পুত্র  ও এক কণ্যা সন্তানের জনক অধ্যাপক রনজিৎ শর্মা ঢাকায় শিক্ষা অধিদপ্তরে তাঁর পেনশন সংক্রান্ত্র কাগজ পত্র জমা দিয়ে ২ জুন রাঙামাটি আসছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ