• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশকে সংবর্ধনা দিল কেল্লামুড়ার ত্রিপুরা সম্প্রদায়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2015   Friday
no

no

পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরাকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটির কেল্লামুড়ায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়।

শুক্রবার রাঙামাটির বালুখালী ইউনিয়নের কেল্লামুড়া কেল্লামুড়া ইউপি মেম্বার বিপ্লব ত্রিপুরার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রিপুরা কল্যান ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরা, সহ-সভাপতি অশোক ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, কেল্লামুড়া এলাকার কাব্বারী সন্তোষ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি টিটু ত্রিপুরা, উজ্বল ত্রিপুরা, নতুন কুমার ত্রিপুরা এবং বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অমল কান্তি ত্রিপুরা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, ত্রিপুরা কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা। পরে পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার হাতে কেল্লামুড়া এলাকাবাসীর পক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউপি মেম্বার বিপ্লব ত্রিপুরা।

সংবর্ধনা সভায় পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে মিশে ত্রিপুরা সম্প্রদায়ের পাশাপাশি পার্বত্যবাসীর সকল সম্প্রদায়ের জন্য কাজ করে যাবো। তিনি বলেন, কোন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সামগ্রীক উন্নয়ন করা সম্ভব নয়। এদেশে প্রত্যেক ধর্ম, জাতি গোষ্ঠী ও বিভিন্ন শ্রেণীর মানুষের সমান অধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করে বলেন, সরকার পার্বত্য অঞ্চলের মাটি মানুষের উন্নয়ন ও কল্যাণে বিশেষ নজর রেখেছে। পার্বত্য অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠী যেন উন্নয়নের সুফল পায় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

 তিনি কেল্লামুড়া এলাকার উন্নয়নে জেলা পরিষদ হতে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা,  মন্দির সংস্কার ও  মাতৃভাষায় শিক্ষা গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণের পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ