• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2015   Saturday

বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার সম্পান্ন হয়েছে।

বনরূপাস্থ এইচবি প্লাজায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে  প্রধান অতিিিছলেন   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সমিতির সভাপতি আবু সৈয়দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মালিক সাম্স উদ্দীন মুহাম্মদ মঈন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, অরুন কান্তি চাকমা, রাঙামাটি পৌর মেয়র জনাব সাইফুল ইসলাম চৌধুরী ও বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক আহ্বায়ক নুরুল আজিম খান। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা ও রাঙামাটি পৌর মেয়র জনাব সাইফুল ইসলাম চৌধুরী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও নির্বাচন কমিশনের সকলের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মো: আবু সৈয়দ সকলে কাছে কৃতজ্ঞতা প্রকাশ আগামীতে বনরূপা বাজারকে আধুনিক, মানসম্মত পরিষ্কার পরিছন্ন গোছানো পরিপাটি করার আশা ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় ও চট্টগ্রাম থেকে আগত শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা।

এদিকে, কুমিল্লায় পেট্রোল বোমায় দ্বগ্ধ রাঙামাটি পার্বত্য জেলার সরকারি কলেজের গণিতের অধ্যাপক রঞ্জিত শর্মার মৃত্যুতে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক  মো: আবু সৈয়দ ও তাপশ দাশ শোক প্রকাশ করেছেন। এতে সমিতির পক্ষ থেকে শোক সপ্তত্ব পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়া পেট্রোল বোমায় দ্বগ্ধ অঞ্জন কুমার দে-এর আরোগ্য লাভের জন্য মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

অন্যদিকে আলিফ মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্য ও বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সদস্য মো: জামাল এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ সময় বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি অফিসে অধ্যাপক রঞ্জিত শর্মা ও সদস্য মো: জামাল এর অকাল মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ