• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জীবন বীমা কর্পোরেশনের মরনোত্তর চেক প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2015   Saturday

শনিবার জীবন বীমা কর্পোরেশন রাঙামাটি শাখার উদ্যোগে মরনোত্তর এককালীন এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশত চৌদ্দ টাকার চেক প্রদান করা হয়েছে।

শহরের বনরুপাস্থ জীবন বীমা কার্যালয়ে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবন বীমা কর্পোরেশন, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার আফতাব উদ্দিন চেীধুরী। জীবন বীমা কর্পোরেশনের রাঙামাটি শাখার উন্নয়ন ম্যানেজার ইনচার্জ বিমল চাকমার (বিশ্বনাথ) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজার (উন্নয়ন) নরোত্তম দত্ত, ডেপুটি ম্যানেজার প্রশাসন ও সংস্থাপন মোহাম্মদ হোসাইন সহকারী ম্যানেজার সেলস ইনচার্জ জনাব নাজমুল হক, রাঙামাটি পৌরসভার কাউন্সিল কালায়ন চাকমা, রবিউল আলম রবি ও বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ।

অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও জীবন বীমার সংশ্লিষ্ট ডিও, এজেন্ট, ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রয়াত ভদন্ত জ্ঞানধবজা মহাথের মরন্নোত্তরদাবী হিসেবে নমিনি ও তার নাতি সুকন চাকমাকে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশত চৌদ্দ টাকার চেক হস্তান্তর করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কালায়ন চাকমা বলেন বীমার প্রতি মানুষের যে নীতিবাছক ধারনা ছিল, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ভ্রান্ত ধারনা দুর হবে এবং জীবন বীমার প্রতি আগ্রহ সৃষ্টি হবে বলে মত প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি ম্যানেজার (উন্নয়ন) নরোত্তম দত্ত বলেন, জীবন বীমা কর্পোরেশন, রাঙামাটি অফিসকে আরও গতিশীল ও সম্প্রসারন করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার আফতাব উদ্দিন চেীধুরী বলেন প্রাপ্ত টাকা যেন সঠিকভাবে ব্যবহার করে নিজে এবং অন্যকে বীমা করার পরামর্শ দেন। কারন জীবন বীমা কর্পোরেশন শুধু নেয় না, দিতেও জানে। বীমা শুধু সঞ্চয় নয়, বিপদে বন্ধু হিসেবেও পাশে দাড়ায়। তাই তিনি প্রত্যেক মানুষের যার যার সার্মথ্য অনুসারে একটি বীমা পলিসি গ্রহন করে পরিবারে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে অনুরোধ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ