• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

ছন্দ সেন চাকমা, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2018   Saturday

শনিবার রাঙামাটিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো: আবুল বশর স্কুল ব্যাংকিং কার্যক্রমের সাড়ে ১৪শ কোটি টাকা দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, গত বছর স্কুল ব্যাংকিং কার্যক্রমে টার্গেট ছিল ৮ লাখ একাউন্ট খোলা। কিন্তু বর্তমানে ১৫ লাখ একাউন্ট খুলতে সক্ষম হয়েছি। এতে প্রায়  সাড়ে ১৪শ কোটি টাকা ব্যাংকিং কার্যক্রমে বর্তমানে জমা হয়েছে। এসব অর্থ বাংলাদেশের অর্থনীতিতে শক্তিশালী ভুমিকা রাখবে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত  রাঙামাটিতে বাংলাদেশের ব্যাংকের সহযোগিতায় ও ওয়ান ব্যাংকের আয়োজনে অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের চীফ এন্টি মানি ল-ারিং কমপ্ল্যায়ান্স অফিসার সুধীর চন্দ্র দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওয়ান ব্যাংকের অতি: সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো ফজলুর রহমান চৌধুরী,রাঙামাটি জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা। অনুষ্ঠানে বক্তব্যে দেন ওয়ান ব্যাংকের অতি: সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো ফজলুর রহমান চৌধুরী,রাঙামাটি জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক মো: আজিজুর রহমান, রানী দয়ামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক ও শিক্ষার্থী ফারজানা  আক্তার পায়রা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।  এর আগে স্কুল ব্যাংকিং করফারেন্স উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বর থেকে শুরু করে জেলা পুলিশ সুপার কার্যালয় সামনে  ঘুরে আবারও উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ