• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ভূমি দস্যুদের হামলার একই পরিবারের ৭জন গুরুতর আহত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2015   Tuesday

বান্দরবানের লামায় উপজেলায়  ভূমি দস্যুদের হামলায় ৭ জন আহত হয়েছে।

জানাগেছে, উপজেলার মোঃ আব্দুল মজিদের নের্তৃত্বে ৪০/৪৫জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ধারালো অস্ত্র শস্ত্র ও লাঠিসোটা নিয়ে আজিজনগরের দেলোয়ার হোসেনের ৪০বছরের ভোগ দখলীয় ৪একর জায়গায় জবরদখলের উদেশ্যে হামলা চালায়। জায়গার মালিক পক্ষ এতে বাধা দিলে জবরদখল কারীরা তাদের ৭জনকে বেদড়ক মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন, মোঃ দেলোয়ার হোসেন(৩৮) পিতা- মৃত মনু মিয়া, মোঃ আমির হোসেন(৪০) পিতা- মৃত মনু মিয়া, ফিরুজা বেগম(৩২) স্বামী- মোঃ দেলোয়ার, হোসনেয়ারা(৩০) স্বামী- মোঃ আবুল, ফজর বানু(৩০) স্বামী- মোঃ হারুণ, কহিনুর বেগম(৩৪) স্বামী- মোঃ আমির হোসেন ও মনু মিয়া(৫৫) পিতা- মৃত আব্বাস আলী। আহতরা লামা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান কর্তব্যরত ডাঃ মৃদুল কান্তি দেব। তাদের লামা হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

সুত্র জানায়, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি এলাকার ৯নং ওয়ার্ডের ধূাইল্ল্যা পাড়া এলাকার বাসিন্দা মৃত মনু মিয়া ছেলে দেলোয়ার হোসেন পৈত্রিক সম্পত্তি মূলে ১৯৮০-৮১ সালে আর/৬৬৫ নং হোল্ডিং এর ৪একর ২য় শ্রেণী জায়গায় ভোগদখল সহ বসতি স্থাপন করে আসছে। উক্ত জমির পাশে ৪ একর খাস জমি হেডম্যান রিপোর্ট মূলে ভোগদখল থেকে দীর্ঘ ৪০ বছর আবাদ করে আসছিল।

হামলাকারী আব্দুল মজিদের সাথে মুঠোফোনে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি  উক্ত খাস জায়গাটি দেলোয়ার থেকে বন্ধক নিয়ে ৭বছর যাবৎ ভোগ দখলে রয়েছেন। তিনি উক্ত জমিতে চারা লাগাতে গেলে ওরা বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটে।

লামা থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই মোঃ করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত জায়গা নিয়ে উভয় পক্ষ থেকে লামা থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে বুধবার থানায় বৈঠকের কথা ছিল। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ