• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে তিন দিনের ডিজিটাল মেলার উদ্ধোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2015   Saturday

শনিবার  থেকে  তিন দিন ব্যাপী খাগড়াছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ধোধন ও প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগনকে অবহিত করন ও জনগনের অংশ গ্রহনকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন।

প্রধানমন্ত্রী কার্যালয়ে একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের আওতায় অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মজিদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোল্লা মিজানুর রহমান, জেলা প্রশাসকের এডিএম কাউসার আহম্মেদ, জেলা তথ্য কর্মকতা মো: আতাউর রহমান, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়–য়া প্রমুখ। এসময় জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  মাল্টিমিডিয়া ক্লাশরুম ও ইউনিযন-ডিজিটাল কেন্দ্র বিষয়ক প্রবন্ধ উপস্থোপন করেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক চম্পানন চাকমা । এর আগে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগনকে অবহিত করন ও জনগনের অংশ গ্রহনকে উৎসাহিত করার লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিফ্রিং শেষে  অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। জেলা ৮টি উপজেলা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল ওয়েব পোর্টাল প্রর্দশন করা হয় । এছাড়া তিন দিন ব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, বির্তকসহ নানান অনুষ্ঠানের রয়েছে।

প্রেস ব্রিফিং-এ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলাসহ সারাদেশে ও রূপকল্প ২০২১ বাস্তবায়নের পথ পরিক্রমায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিশ্বায়নের এ যুগে দেশব্যাপী ডিজিটাল মেলার উদ্যোগটি আওয়ামীলীগ সরকারের অবদান। সরকার সারা দেশে আধুনিকায়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সরকারের উদ্যোগ ও কর্মকান্ড পৌঁছে দিতে কাজ করে চলেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ