• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বনভন্তের প্রথম সাধনাস্থল ধনপাতা বন বিহারে বৃহস্পতিবার থেকে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2014   Wednesday

রাঙামাটির রাজবন বিহারের মহাপরিনির্বাণ প্রাপ্ত পার্বত্য ধর্মীয় গুরু বনভন্তের প্রথম সাধনাস্থল ধনপাতা বন বিহারে বৃহস্পতিবার থেকে দুই দিনের ১০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব শুরু হচ্ছে।বৃহস্পতিবার বিকাল ৩টায় বেইন ঘর উদ্বোধনের মাধ্যমে কঠিন চীবর দানোৎসবের সূচনা করা হবে। রাজবন বিহারের শীর্ষ ভিক্ষু সংঘ বেইন ঘর উদ্বোধন করবেন। কঠিন চীবর প্রস্তুত করতে  ধনপাতা বন বিহারে  বিভিন্ন পাহাড়ি গ্রাম থেকে হাজারো নারী পুরুষের সমাগম ঘটেছে।ভিক্ষুদের পরিধেয় বস্ত্রকে বলা হয় চীবর। একমাত্র পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে রাজবন বিহারের শাখা বিহার গুলোতে  বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘন্টার মধ্যে এ চীবর তৈরী করে ভিক্ষু সংঘকে দান করা হয়ে থাকে। প্রচলিত এ নিয়মে জুমের উৎপাদিত তুলা থেকে চরকায় সুতা কেটে তা রং করে আগুনে শুকিয়ে পরে বেইনে কাপড় বুনে সেই কাপড় সেলাই করে চীবর তৈরী করা হয় এবং তা ভিক্ষু সংঘকে দান করা হয় ।শুক্রবার দুপুরে ভিক্ষু সংঘকে চীবর দান শেষে ধর্মীয় দেশনার মাধ্যমে কঠিন চীবর দানোৎসব শেষ হবে। ধনপাতা বন বিহারে অধ্যক্ষ বনভন্তের শীর্ষ প্রজ্ঞাবোধি থেরো উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেবেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ