• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

কাউখালীতে সড়ক নির্মানের ক্ষতিগ্রস্থ লোকজনদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2015   Thursday

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া চায়েরী বাজার-লক্ষীছড়ি-বর্মাছড়ি সড়ক নির্মানের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ক্ষতিপূরণ  দেয়া হয়েছে।

এ উপলক্ষে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার সহযোগীতায় বৃহস্পতিবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ  অতিথি ছিলেন পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, হাজী মোঃ মুছা মাতব্বর, টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প সমন্বয়কারী দয়াল কুমার চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  প্রধান অতিথি ক্ষতিগ্রস্থ ১৬ জনকে ক্ষতিপূরনের অর্থ হিসেবে  ৫লাখ ২৯ হাজার ২শত ৪৮টাকার চেক  তুলে দেয়া হয়।  এদের মধ্যে আরেশি মারমাকে ১লক্ষ ১৪ হাজার ৬শত ৬০টাকা, মন্টু মারমাকে ৩৪হাজার ২০টাকা, উচিংথোয়াই-(১) মারমাকে ৬৪হাজার ৬শত ৮০টাকা, হ্লাথোয়াই মারমাকে ২লক্ষ ৪৭হাজার ৬শত ৯৫টাকা, উচিংথোয়াই-(২) মারমাকে ৪হাজার ৫০টাকা, প্রতুল মারমাকে ৫হাজার ৮৫টাকা, ক্যাজাইপ্রু মারমাকে ৫হাজার ৮শত ৫০টাকা, য়ংথোয়াইউ মারমাকে ৪হাজার ৭শত ২৫টাকা, উজাইশি মারমাকে ৪হাজার ৫০টাকা,  লাজাউ মারমাকে ৬হাজার ৩শত টাকা, থোয়াইছয়াং মারমাকে ১৪হাজার ২শত ৫৬টাকা,  মংশৈহ্লা চৌধুরীকে ৬হাজার ৯শত ৫২টাকা ৫০পয়সা, মাউচিং মারমাকে ৩হাজার ৮শত ২৫টাকা, নিংচাই উ মারমাকে ৭হাজার ২শত টাকা, হ্লাসাংপ্রু মারমাকে ৪হাজার ৯শত ৫০পয়সা এবং পাইধুঅং মারমাকে ৯শত ৯৯টাকা।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে যোগাযোগ। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন না হলে এলাকার উন্নয়ন হয় না। যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়। তাই সমাজ তথা এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে যেসব ব্যক্তি সড়কের জন্য জায়গা ছেড়েছেন তা এলাকাবাসী সবসময় মনে রাখবে।

তিনি আরও বলেন, এ সড়ক নির্মানের মাধ্যমে এলাকায় উৎপাদিত ফসল বাজারে এনে প্রকৃত মূল্যে বিক্রী করতে পারবে। তিনি এডিবি কর্তৃক পাওয়া টাকাগুলো উচ্চ বিলাসী পন্য না কিনে যথাযথভাবে কাজে লাগাতে সকলের প্রতি অনুরোধ জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ