• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে জুরাছড়িতে বিক্ষোভ-সমাবেশ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2015   Tuesday

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরজেএসএস) উপজেলা শাখার উদ্যোগে উপজেলা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসএসের রাঙামাটি জেলা কমিটির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক রনজিৎ দেওয়ান। রাঙামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদারের নিজস্ব প্রতিনিধি ও জুরাছড়ি জেএসএসের সভাপতি মায়া চান চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা প্রমূখ। করেনে। জুরাছড়ি জেএসএসের সাধারণ সম্পাদক সমিত চাকমার ধারা সঞ্চলনায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, হেডম্যান প্রতিনিধি মায়া নন্দ দেওয়ান, জেএসএসের অন্যতম নেতা ¯েœহ বিকাশ চাকমা, যুব সমিটির সভাপতি সুজিত রায় চাকমা, বিবৃতি পাঠ করেন, জুরাছড়ি পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি বিশ্ব জিৎ চাকমা।

এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ প্রঙ্গন থেকে শুরু হয়ে থানা, যক্ষাবাজার ঘুরে গিয়ে উপজেলা বাজার সংলগ্ন উপজেলা পরিষদ কার্যালয় সামনে  গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা ও জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানরা অংশগ্রহন করেন।

নিরন্তর গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে চুক্তি বাস্তবায়নের বাধ্য করা হবে সরকারকে উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন,যথা সময়ে যদি সরকার সময় সূচী ভিত্তিক চুক্তি বাস্তবায়নের উদ্যোগ গ্রহন না করে-দেশের অনাকাক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। পার্বত্যবাসী চুক্তি বাস্তবায়নে আর কালেক্ষাপন করতে চাইনা-চুক্তি পূর্ন বাস্তবায়ন চায়। চুক্তি বাস্তবায়নের লক্ষে পার্বত্যবাসী সবকিছই করতে পারে। এমনকি নিজেদের জীবনও বলি দিতে প্রস্তুত রয়েছে।

বক্তারা বলেন, তিন পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন, স্থানীয় পুলিশ, আইন-শৃঙ্খলা, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা হস্তান্তর না করে ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারের মাধ্যমে এবং অপারেশন উত্তরণ জারী করে সেনা বাহিনীকে কর্তৃত্ব দিয়ে উপনিবেশিক কায়দায় তিন পার্বত্য জেলার সাধারণ প্রশাসন, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা নিয়ন্ত্রন করে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিদের্শনার মাধ্যমে জেলা প্রশাসন, সেনা বাহিনী ও বিজিবির উপর অধিকতর ক্ষমতা ন্যস্ত করে সরকার পার্বত্য চুক্তি পরিপন্থী  ও বর্ণবাদী কার্যক্রম বাস্তবায়ন করেছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রনজিৎ দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে একপাশে রেখে চুক্তি বিরোধী ও জুম্ম-স্বার্থ পরিপন্থী কার্যক্রম গ্রহণের ফলে সরকার চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এক চরম অনিশ্চিয়তার মধ্যে পতিত করছে। জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব ও আবাসভূমির অস্তিত্ব বিলুপ্তর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ