• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলীকদমে জামায়াত- শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2015   Wednesday

গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের আলীকদম উপজেলায় জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গোপন বৈঠক করার সময় মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার আলীকদম উপজেলার আলীকদম জামে মসজিদের ২য় তলার একটি কক্ষে অভিযান চালায় আলীকদম থানা পুলিশ। এসময় স্থানীয় আলীকদম উপজেলা জামায়াত ইসলামের সভাপতি মাসুক এলাহী ও উপজেলার শিবির নেতা বদিউর রহমান রুস্তমসহ বিভিন্ন পর্যায়ের সাত নেতাকর্মীকে আটক করা হয়।

এ ব্যাপারে আলীকদম উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারী মোঃ ছলিম উল্লাহ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঈদ শেষে ঈদ পূনর্মিলনী করার জন্য উপজেলা জামায়াত ইসলামের সভাপতি মাসুক এলাহী শিবিরের সাথীদের নিয়ে আলীকদম মাদ্রাসার ২য় তলায় বৈঠকে বসেন। পুলিশ ঈদ পূনর্মিলনী বৈঠক থেকে জামায়াতের সভাপতি ও শিবিরের সাথীদের গ্রেফতার করে নিয়ে যায়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, শিবিরের নেতাকর্মীদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিবিরের আটককৃত ৭ নেতাকর্মীর মধ্যে কয়েকজন বান্দরবান জেলার বাইরের নেতাকর্মী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ