• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে পাহাড় ধসে আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2015   Saturday

টানা বৃষ্টিপাতে শনিবার খাগড়াছড়ির ৯টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত দেড়টার দিকে এ পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে। এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে ।

জানা গেছে, টানা বৃষ্টিতে শালবনে ৯ টি বিভিন্ন স্থানে পূর্ব শালবন মুসলিম পিডিপি-পিসির গেইফ-এর এলাকায় পাহাড় ধসে পড়ে ৩ জন আহত হয়েছে । আহতরা হলেন আক্তার হোসেন(২৫), মুন্নি আক্তার(১৭), কাউসার মিয়া(৯) । গুরুত্বতর অবস্থায় আক্তার হোসেন(২৫), মুন্নি আক্তার(১৭) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এতে প্রায় সাত লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে ।

বাড়ি মালিক মোঃ মুসলিম উদ্দিন জানান, দুদিনের বৃষ্টির কারণে শনিবার ভোররাতে পাহাড় ধসে পড়ে পরিবারের তিন জন আহত হয়।

অপরদিকে পশ্চিম শালবন হরিনাথ পাড়ায় পাহাড় ধসে ২ জন আহত হয়েছে । আহতরা হলেন- মোসাম্মদ বিলকিস বেগম(২৮), আসা আক্তার মিয়া(৯) । এতে প্রায় তিন লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পর পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইজ উদ্দিন,৬ নং ওর্য়াডের কাউন্সিলর ইসলাম উদ্দিন, ৬ নং মহিলা কাউন্সিলর রাসেদ আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খাগড়াছড়ি জেলা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান জানান, ক্ষতিগ্রস্থ এলাকার পরিদর্শন করার পর পুর্ণাঙ্গ একটি তালিকা করে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণ দেয়া হবে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ