• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2015   Tuesday

“সাগর নদী সকল জলে-মাছ চাষে সোনা ফলে” এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে  পালিত হয়েছে। র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, রাঙামাটি সংসদ সদস্যর প্রতিনিধি মায়া চান চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম, যক্ষা বাজার সেনা ক্যাম্প অধিনায়ক মোঃ বাবলু, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা চেয়াম্যানগন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছিম হায়দার, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা সহ সরকারী-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ থেকে  একটি র‌্যালী বের করে যক্ষা বাজার, থানা সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি বক্তব্যে  উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা  বলেন,বর্তমান সরকার জেলেদের কর্মসংস্থানের লক্ষে বিভিন্ন কর্মসূূচী হাতে নিয়েছে। তার মধ্যে কিছু কর্মসূচী ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় অর্থনৈতিক উন্নয়নে সরকার কোটি কোটি টাকার ব্যায়ে পাহাড়ী ঘোনায় ছোট ছোট ছোট বাধঁ নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে। এ সব বাধেঁ যথাযথ ভাবে মৎস্য চাষ করা সম্ভব হলে পার্বত্য এলাকা অর্থনৈতিক ভাবে আর পিছিয়ে থাকবেনা। পার্বত্য এলাকার মাছ বিদেশে রপ্তনীর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে নেওয়া সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ