• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

পার্বত্য বিষয়ে সরকারের ১১ দফা সিদ্ধান্ত বাতিলের দাবীতে ঢাকায় বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2015   Friday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের ১১ দফা অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিলের দাবি,ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন ও সরকারের জুম্ম জাতিসত্তাগত পরিচয় মুছে দেয়ার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে পাহাড়ী ছাত্র পরিষদসহ  তিন সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপুল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মাইকেল চাকমা। বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা  বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অনুসৃত নীতিকে চরম উগ্র জাতিবিদ্বেষী ও সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করে বলেন, আওয়ামীলীগ মুখে স্বাধীনতার স্বপক্ষের সরকার হিসেবে নিজেকে জাহির করলেও পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী পাকিস্তানপন্থী সংগঠন জামায়াতে ইসলামীর উগ্রসাম্প্রদায়িক নীতি কৌশলই অবলম্বন করছে। পার্বত্য চট্টগ্রামের লড়াই সংগ্রামকে দমন করার জন্য সরকার পার্বত্য চট্টগ্রামে জামায়াতপন্থীদেরই পৃষ্ঠপোষকতা করে থাকে বলে অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, ১১ দফার মাধ্যমে পার্বত্যাঞ্চলে নতুন করে  নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট সক্রিয় করা, বিদেশীদের পার্বত্যাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা, ’চুক্তি বিরোধীদের’ দমনের নামে ইউপিডিএফকে দমন করা ও  পুলিশবাহিনীতে নিযুক্ত প্রাক্তন শান্তিবাহিনী কর্মীদের পার্বত্য অঞ্চলে চাকুরী করতে না দেয়ার চরম বর্ণবিদ্বেষী সিদ্ধান্তসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনমতকে গুরুত্ব না দিয়ে ও সংবিধানকে পাশ কাটিয়ে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বক্তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের ফ্যাসিবাদী ও বর্ণবাদী চরম উগ্র জাতিবিদ্বেষী নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের সচেতন জনগণের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ