• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

সরকারের দমন-পীড়নের প্রতিবাদে মহালছড়িতে সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2015   Friday

পাহাড়ি জনগণের উপর সরকারের অব্যাহত দমন-পীড়ন, অন্যায় ধরপাকড় ও হয়রানির প্রতিবাদে শুক্রবার খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিবাদ সমাবেশে করেছে  গণতান্ত্রিক যুব ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখর দপ্তর সম্পাদক নির্মল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মহালছড়ি উপজেলার করল্যাছড়ি মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি শাখার সভাপতি হৃদয় বিন্দু চাকমা। হিল উইমেন্স ফেডারেশনের মহালছড়ি শাখার সভাপতি প্রেরণা চাকমার সঞ্চালনায় অন্যান্যের বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সর্বানন্দ চাকমা, পিসিপি মহালছড়ি থানা শাখার সভাপতি তপন চাকমা ও ক্যায়াংঘাট ইউনিয়নের মেম্বার প্রান্ত চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের উপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও ধরপাকড়, রাতে-বিরাতে ঘরবাড়ি তল্লাশি মতো ঘটনা ঘটছে। ইউপিডিএফসহ গণতান্ত্রিক সংগঠনসমূহের নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে বিনা কারণে গ্রেপ্তার ও মিথ্য্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। কিছুদিন আগে মাইসছড়ি বাজার থেকে ষড়যন্ত্রমূলকভাবে কিয়াংঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমাকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক ১১ নির্দেশনা জারির পর থেকে ফ্যাসিবাদী কায়দায় এই নির্যাতন চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, একদিকে নিপীড়ন-নির্যাতন, ধরপাকড়, নারী নির্যাতন, অন্যদিকে সমানতালে চালানো হচ্ছে ভূমি বেদখলের মহোৎসব। সম্প্রতি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বক্রি পাড়া, মনাদং পাড়া এবং রামগড়ের হাফছড়িতে পাহাড়িদের জায়গা-জমি জোরপূর্বক বেদখলের অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা সরকারের দমন-পীড়ন, অন্যায় ধরপাকড়, ভূমি বেদখল ও নারী নির্যাতনের বিরুদ্ধে ছাত্র ও যুব সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ