• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কর্ণফুলী নদী ভাঙ্গনে ঝুঁকির মুখে থানাঘাট-দোভাষী বাজার সড়ক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2015   Saturday

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী নদীর ভাঙ্গনের কারণে থানাঘাট-দোভাষী বাজার সড়কটি পড়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে হুমকির মুখে রয়েছে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল।

জানাগেছে, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী নদীর ভাঙ্গনের কারণে থানাঘাট-দোভাষী বাজার সড়কটি  বর্তমানে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।  নদীর তীরবর্তী হওয়ায় সড়কের অধিকাংশ স্থানে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে খানের মাজার থেকে ত্রিপুরা সুন্দরীর ব্রীজ পর্যন্ত এলাকায় অধিকাংশ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কটি ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালটি। এছাড়া প্রতিদিন এসড়ক দিয়ে শত শত যান বাহন সহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। সম্প্রতি টানা বর্ষনে সড়কের পাশের গাছসহ মাটি ধসে পড়লে এটি আরও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে সড়কটি সম্পূর্ণ ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করা হচ্ছে।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমার জানান,থানাঘাট-দোভাষী বাজার সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য জনসাধারণ চলাচল করে থাকে। এটি ধসে পড়লে বারঘোনা কেপিএম এলাকা, চন্দ্রঘোনা সহ দোভাষী বাজারের সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ