• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চুক্তি বাস্তবায়ন দাবী জানিয়ে রাঙামাটিতে আদিবাসী দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2015   Sunday

রোববার রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে  আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।

বাংলাদেশ আদিবাসী  ফোরাম পার্বত্যাঞ্চল শাখার উদ্যোগে টিআইবি`র সচেতন নাগরিক কমিটি (সনাক)রাঙামাটির সহযোগতিায় রাঙামাটি  পৌর সভা চত্বরে আদিবাসী দিবসের বেলুন উড়িয়ে উদ্ধোধন করেন জাতিসংঘের আদিবাসী  স্থায়ী ফোরামের সদস্য চাকমা রাজা ব্যারিষ্টার  দেবাশীষ রায়। প্রধান অতিথি ছিলেন ২৯৯নং আসনের সাংসদ উষাতন তালুকদার। আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সদর উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা,টিআইবি`র সচেতন নাগরিক কমিটি (সনাক)রাঙামাটি শাখার সভাপতি চাদ রায়,মানববেন্দ্র  নারায়ন লারমা ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা। স্বাগত বক্তব্যে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার সদস্য সচিব ইন্টুমনি তালুকদার।

আলোচনা সভা  শেষে পৌর চত্বর  থেকে একটি বর্নাঢ্য র‌্যালী  জেলা শিল্পকলা একাডেমী  কার্যালয় চত্বরে  গিয়ে শেষ হয়। র‌্যালীতে আদিবাসী নারী-পুরুষ তাদের ঐতিহ্যবাহী  পোশাকে, বাদ্যযন্ত্র বাজিয়ে এবং বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত পেষ্টুন নিয়ে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন না করায়  ক্ষোভ করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন ও সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি  যথাযথ বাস্তবায়নের দাবী জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতা থাকলেও  তার আশেপাশে থাকা ঘাপটি মেরে থাকা চুক্তি বিরোধীদের কারণে চুক্তি যথাযথ বাস্তবায়িত হতে পারছে না।  তিনি আরও বলেন, সরকার যদি বাঘ রক্ষার জন্য বাঘ দিবস পালন করতে  পারে কেন আদিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি রক্ষায় আদিবাসী দিবস পালন করতে পারে না।  তাহলে কিন আদিবাসীরা মানুষ হয়ে হয়েও পশুর  চেয়ে অধম হলো। যা লজ্জার বিষয়।  তিনি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আগামী বছর থেকে রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালন এবং পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের দাবী জানান।

চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি না দেয়া সরকারের বৈষম্যমূলক আচরনের কারণ। তবে প্রধানমন্ত্রীর প্রতি আমরা আশা ছেড়ে দেয়নি। কারণ তার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর হয়েছে।   , তিনি বলেন,দেশের আদিবাসীরা এখন তাদের অধিকার আদায়ে একাতারে  পৌঁছেছেন। তাই  আদিবাসীদের সোচ্ছার হয়ে বাস্তবভিত্তিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ