• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে জাতীর জনকের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2015   Saturday

শনিবার বান্দরবানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যদা সহকারে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু উন্মোক্ত মঞ্চে জাতীর জনকের প্রাতিকৃতিতে ফুলদিয়ে শোক দিবসটি শুরু করেন পার্বত্য চট্টগ্রাম বিষযক প্রতিমন্ত্রীর পক্ষে তার সহ ধর্মীনি ও আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন।প্রথমে জাতীর জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে পুষ্পস্থবক অর্পন করেন তার সহ ধর্মীনি মেহ্লাপ্রু মার্মা। এর পর  জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা অন্যান্য নেতাদের সাথে নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পন করেন। এর পর অন্যন্য সংগঠনের নেতৃবৃন্দ জাতীর জনকের প্রাতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন।

অপরদিকে দিবসটি উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দোওয়া মাহফিল ও আলোচনা সভার আযোজন করা হয়। জেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসনের উদ্যোগে ও আলোচনা সভা এবং দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী সহসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এছাড়া দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের মধ্যমপাড়া,বাজার,ক্যাংএর মোড় হয়ে রাজবাড়ী মাঠে গিয়েশেষ হয়। এ সময় বান্দরবান জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটিতে বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে নিহতদের আত্নার শান্তি কামনা করে স্ব স্ব ধর্ম অনুযায়ী বিশেষ প্রার্থনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ