• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাই হ্রদে স্বাভাবিকের চেয়ে ১৫ ফুট পানি বেশি
কাপ্তাই হ্রদে পানির চাপ কমাতে ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হচ্ছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2015   Saturday

রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও উজান থেকে নেমে আসা পানির চাপ সামলাতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ¯পীলওয়ের ১৬টি গেইট ১ ফুট খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে। বর্তমানে স্পীলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কেউসেক পানি ছাড়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা   গেছে,  এক সপ্তাহ না যেতেই ভারি বর্ষনের কারণে পাহাড়ি ঢল ও উজানের পানির কাপ্তাই হ্রদের পানির চাপ বৃদ্ধি পায়। ঝুকি এড়াতে কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে পুনরায় স্পীলওয়ে দিয়ে পানি ছাড়তে বাধ্য হয়।  ফলে আকস্মিকভাবে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় হ্রদ সংলগ্ন বিলাইছড়ি, লংগদু, জুরাছড়িসহ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া স্পীলওয়ে দিয়ে পানি ছাড়ায় নি¤œাঞ্চলের অনেক স্থানে নতুন করে বন্যা সৃষ্টি হওয়ার আশংকা করা হচ্ছে।  যার কারণে পানির চাপ সামলাতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ¯পীলওয়ের ১৬টি গেইট ১ ফুট খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে। এছাড়া ৫টি ইউনিটে দিন রাত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করার মাধ্যমেও পানি ছাড়া হচ্ছে। অর্থাৎ স্পীলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কেউসেক পানি ছাড়া হচ্ছে । বর্তমানে হ্রদে স্বাভাবিকের চেয়ে ১৫ফুট পানি বেশি রয়েছে। গত সপ্তাহে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পীলওয়ে দিয়ে দেড় ফুট অর্থাৎ প্রতি সেকেন্ডে সাড়ে ২২ হাজার কিউসেক পানি ছাড়ার পর অবস্থা স্বাভাবিক হলে স্পীলওয়ে বন্ধ করে দেওয়া হয়।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আবদুর রহমান জানান, হ্রদে রুলকার্ভ অনুযায়ী স্বাভাবিক নিয়মে ৯২.২ এমএসএল (মীন সী লেভেল) পানি থাকার কথা থাকলেও বর্তমানে পানি আছে ১০৭.২ এমএসএল। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১৫ফুুট পানি বেশী রয়েছে। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। এ উচ্চতা অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে বাঁধ রক্ষায় অতিরিক্ত পানি ¯পীলওয়ে দিয়ে ছেড়ে দিতে হয়। তিনি আরো জানান, পানির চাপ কমাতে দিনরাত কেন্দ্রের ৫টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু রেখে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে প্রতিদিন। বিদ্যুৎ উৎপাদনের কারণে অতিরিক্ত পানি বের হয়ে গেলেও উজান থেকে আসা পানির চাপ কমানো সম্ভব হচ্ছেনা। ফলে ¯পীলওয়ে দিয়ে পানি ছাড়তে হয়েছে। আগামী ২৪ ঘন্টা এ অবস্থা বলবৎ থাকবে। অবস্থার উন্নতি না হলে পানি ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ