• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানের আ’লীগের বহিস্কৃত নেতা কাজী মজিবরের বাসায় পুলিশের অভিযান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2015   Monday

বান্দরবান জেলা আ’লীগের বহিস্কৃত সাধারন সম্পাদ কাজী মজিবর রহমানের ইসলামপুরস্থ রিভার ভিউ’র বাসায় পুলিশ প্রায় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে মামলার গুরুত্বপুর্ন মালামাল জব্দ করেছে।

এসময় কাজী মজিবর রহমানের ছোট ভাই ইকবাল মাহমুদ তুষার এর স্ত্রী ছাড়া বাসায় কেউ ছিলেন না। রোববার বিকালে বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্ল্যাহ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

জানা যায়,বান্দরবানে ফেইসবুকে এক স্কুল ছাত্রীর অশ্লীল ছবি প্রকাশের অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফী আইনে দায়ের করা দুটি মামলায় জেলা আ’লীগের সদ্য বহিস্কৃত সাধারন সম্পাদ কাজী মজিবর রহমানের ছোট ভাই ইকবাল মাহমুদ তুষার অন্যতম আসামী। মামলার প্রধান আসামী আরিফুল ইসলাম বাবু,ইকবাল মাহমুদ তুষার ও কৌশিক আমিন পলাতক থাকলেও কাজী মজিবর রহমানের ব্যক্তিগত সহকারী বাপ্পি মল্লিক,গাড়ী চালক ইমন বড়ু–য়া,তাদের সহযোগী আবু তৈয়ব পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। শনিবার উক্ত মামলায় গ্রেফতার হওয়া তিন আসামীর দুই দিনের রিমান্ড শেষ হয়। রিমান্ডে দেয়া আসামীদের তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ আমির হোসেন সাংবাদিকদের জানান, ইকবাল মাহমুদ তুষার নারী ও শিশু নির্যাতন এবং র্পোন্যগ্রাফী আইনে দায়ের করা দুটি মামলার অন্যতম আসামী। তার বাসায় অভিযান চালিয়ে দুইটি মোবাইল ও দুইটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। এ মোবাইল ও পেনড্রাইভ দুটিতে ছাত্রীর অশ্লীল ছবি থাকতে পারে।

জানা যায়, গত দুই সপ্তাহ আগে বান্দরবান শহরের বাসিন্দা আজিজ হাবিলদারের ছেলে আরিফুল ইসলাম বাবু দশম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর নামে ফেইসবুকে ভুয়া আইডিতে ঐ ছাত্রীর অশ্লীল ছবি প্রকাশ করে। এ ঘটনায় ছাত্রীর পিতা বান্দরবান সদর থানায় অভিযুক্ত আরিফুল ইসলাম বাবুকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ