• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বিশিষ্ট সমাজসেবক বরেন্দ্র কুমার ত্রিপুরার অন্তেষ্ট্যিক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2015   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার পিতা ও বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি কর্মকর্তা এবং ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি বরেন্দ্র কুমার ত্রিপুরার বহৃস্পতিবার  রাষ্ট্রীয় মর্যদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা একটার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক এর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান শেষে এক মিনিট নীরাবতা পালন করা হয় এই বীর মুক্তিযোদ্ধার স্বরণে। এরপর তার মৃতদেহে ফুলদিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, খাগড়াছড়ির ২৯৮নং আসনে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মজিদ আলী, পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি ত্রিপুরা কল্যাণ সংসদ, মারমা উন্নয়ন সংসদসহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তাঁর মরদেহ নিয়ে ধর্মঘর এলাকায় ত্রিপুরা মহাশ্মশানে দাহক্রিয়া স¤পন্ন করা হয়। দাহক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মজিদ আলী, পৌর মেয়র রফিকুল আলমসহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বুধবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ি শহরের মিলনপুরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বৎসর। ১৯২০ সালের ১৬জুলাই বরেন্দ্র কুমার ত্রিপুরা জন্ম গ্রহন করেন। পাঁচ ভাই পাঁচ বোনের মধ্যে বরেন্দ্র কুমার ছিলেন পঞ্চম। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট সমাজসেবী বরেন্দ্র কুমার ত্রিপুরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি জেলায় বিশেষ করে ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে আসে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ