• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানের থানচির বড় মদকে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2015   Thursday
no

no

পার্বত্য বান্দরবানের থানচির বড় মদকের নাচালং পাড়া এলাকায় বুধবার মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি(এএ)র সদস্যদের গুলিতে বিজিবি’র দু সদস্য আহত হওয়ার পর সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরু করে। মিয়ানমার বিচ্ছিন্নতাবাদীদের সাথে সেনাবাহিনী ও বিজিবি’র প্রায় সাড়ে চার ঘন্টা ধরে বন্ধুক যুদ্ধ চলে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে রাতে যৌথ বাহিনীর অভিযান স্থগিত করে বলে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবাব সকাল থেকে যৌথ বাহিনী বড় মদক ও রেমাক্রীর সম্ভাব্য এলাকা ঘেরাও করে কম্বিং আপারেশন শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন সন্ত্রাসী আটক  হয়নি।

অপরদিকে বৃহস্পতিবার বেলা ১২টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল,সেনাবাহিনীর প্রিন্সিপাল ষ্টাফ অফিসার(পি.এস.ও) লে: জেনারেল মঈন উদ্দিন, বিজিবি‘র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহাম্মদ,চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল শফিকুর রহমান হেলিকপ্টার যোগে থানছি বড় মদক ঘটনাস্থল পরির্দশন করেন। পরির্দশন শেষে তারা বিকাল সাড়ে চার টায় ঢাকার উদ্দেশ্যে বড় মদক ত্যাগ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি’র চট্টগ্রাম দক্ষিন অঞ্চল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল কবির  এবং বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার নকিব আহাম্মদ চৌধুরীসহ সেনা ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি’র একটি সুত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বড় মদক বিজিবি ক্যাম্পে সেনাবাহিনী ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে সকল পরিস্থিতি মোকাবেলায় যৌথ বাহিনীর সদস্যদের সব সময় সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনী ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা হেলিকপ্টার যোগে বড় মদক সীমান্ত এলাকা ঘুরে দেখেন।

বান্দরবান বিজিবি’র সেক্টর কমান্ডার এস এম অলিউর রহমান সাংবাদিকদের জানান, থানছি উপজেলার বড় মদক ও রেমাক্রীর সম্ভাব্য এলাকা ঘেরাও করে চিরুনী অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার আরো বিপুল সংখ্যক সেনাবাহিনী ও বিজিবি পাঠিয়ে সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি করা হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযান কিছু দিন ধরে চলবে বলে তিনি জানান।

অন্যদিকে,বড় মদক এলাকায় গোলাগুলির ঘটনার পর থেকে বড় মদক এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক দেখা দিয়েছে। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত সেখানে দোকানপাট বন্ধ রয়েছে। ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা  স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, বুধবার বান্দরবান জেলার বড় মদক এলাকায় বিজিবি’র টহল দলের উপর এবং বিজিবি’র ক্যাম্পে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি(এ এ)র  সদস্যরা গুলি বর্ষন করে। এ ঘটনায় বিজিবি’র দুই সদস্য আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি’র সাথে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদি গ্রুপ আরাকান আর্মি’র সাড়ে চার ঘন্টা বন্দুক হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ