• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানের থানচি সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি’র মহাপরিচালক

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2015   Thursday

বান্দরবানের থানচি বড় মদকে বিজিবি’র সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল আরাকান আর্মির গোলাগুলির একদিন পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় তার সঙ্গে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ শামীম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার পর হেলিকপ্টারযোগে বড় মদকের ঘটনাস্থলে সার্বিক পরিস্থিতি ও ঘটনা পর্যবেক্ষণ করতে থানচি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বহনকারী হেলিকপ্টার ঘটনাস্থল বড় মদক পৌঁচেছে বলে নিশ্চিত করেছেন বান্দরবান বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরী।

বিজিবির বান্দরবান সেক্টরের মেজর জহির উদ্দিন বাবর জানান, বুধবার সকালে গোলাগুলির ঘটনার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতর জায়গাগুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সতর্কাবস্থায় থেকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ