• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

লংগদুতে জেলা পরিষদের চিকিৎসা সরঞ্জাম বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2015   Sunday

রোববার রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম অঞ্চলে চিকিৎসা সেবা প্রসার ও দ্রুততম সময়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ প্রশিক্ষনার্থীদের মাঝে চিকিৎসার সরঞ্জাম প্রদান করা হয়েছে।  রাঙামাটির লংগদু জোন, ২ইসিবি বেংগল, উপজেলা প্রসাশন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও পরিচালনায় ১২দিনব্যাপী বিনামূল্যে ৬০জনকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ  দেয়া হয়। 

রাঙামাটির লংগদু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চিকিৎসা সরঞ্জাম প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ গোলাম আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন আহম্মদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসিম শাহা। অনুষ্ঠান পরিচালনা করেন  ক্যাপ্টেন আরেফিন।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ গোলাম আজমের হাতে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য দেড় লক্ষ টাকার চেক হস্তান্তর  এবং প্রশিক্ষনার্থীদের মাঝে চিকিৎসা সরঞ্জাম প্রদান করে। এসবের মধ্যে রয়েছে ফার্স্ট এইড বক্স,  ব্লাড প্রেসার মেশিন, স্টেথিস্কোপ, থার্মোমিটার এবং স্যাভলন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সরকারের পাশাপাশি পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবার পাশাপাশি সেনা বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সত্যিই প্রসংসনীয়। দেশের মানুষের পাশাপাশি বিদেশেও সেনাবাহিনী মানব সেবায় নিয়োজিত রয়েছেন।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর ন্যায় সমাজে বসবাসকারী সচেতন ও বিত্তবানদের জাতি ভেদাভেদ ভুলে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে। কারণ উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শান্তি। তিনি দেশের প্রচলিত আইনকে সম্মান করে স্ব স্ব এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ