• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানের থানছিতে বিজিবি’র চিরুনী অভিযান অব্যাহত
কোন সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেয়া হবে না..কর্নেল অলিউর রহমান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2015   Monday

কোন সন্ত্রাসী গোষ্ঠিকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি ব্যবহার করতে দেয়া হবে না বলে আবারো হুশিয়ারী উচ্চারন করেছেন বান্দরবান বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল এস এম অলিউর রহমান । তিনি বলেন,বিজিবি’র মহাপরিচালকের স্পর্ষ্ট নির্দেশনা রয়েছে কোন সন্ত্রাসী গোষ্ঠি,অনুপ্রবেশকারী,মাদক চোরাকারবারী যেন কোন অবস্থাতেই দেশের মাটি ব্যবহার করতে না পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠিদের শক্ত হাতে দমন করতে হবে।

সোমবার বান্দরবান সেক্টর কমান্ডারের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি আরো বলেন,গত বুধবার মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরকান আর্মি’র সদস্যদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত হয়। পরে সন্ত্রাসীরা আবারো বড় মদক বিজিবি’র ক্যাম্প লক্ষ্য করে গুলি বর্ষন করে। এসময় বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এর জবাব দিলে দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এ ঘটনার পর থেকে বিপুল সংখ্যক সেনাবাহিনী ও বিজিবি মোতায়ন করে সীমান্তে শক্তি বৃদ্ধি করে এসব বিদেশী সন্ত্রাসীদের ধরতে চিরুনী অভিযান চালানো হচ্ছে। এ অভিযান আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিজিবি দিন রাত অভিযান চালিয়ে থাকে এটা আমাদের একটি দৈনান্দিন কাজের অংশ। থানছিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিজিবি অভিযান পরিচালনা করছে। তারাও নির্ভয়ে বিজিবিকে সহযোগীতা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার বলেন,বান্দরবান থানছি ও রুমা-মিয়ানমার সীমান্তে অরক্ষিত সীমান্ত নিয়ন্ত্রনে ইতিমধ্যে বিওপি স্থাপন করা হচ্ছে। ভুমি সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হওয়ায় কিছু কিছু জায়গায় বিওপি স্থাপনে করতে বিলম্ব হচ্ছে। আশা করি এ সমস্যা অল্প কিছু দিনের মধ্যে নিরসন হবে। বাকী বিওপি গুলো স্থাপন করা হলে সীমান্ত সুরক্ষিত হবে। তিনি বলেন, শিঘ্রই বিজিবি’র জন্য হেলিকপ্টার ক্রয় করা হচ্ছে। হেলিকপ্টার পেয়ে গেলে সীমান্ত নিরাপত্তায় বিজিবি আরো দ্রুত কাজ করতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ