• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সম্ভ্রমহানীর অভিযোগ, থানায় মামলা

বান্দরবান/ লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2015   Friday

বান্দরবানের লামা উপজেলা সদর ইউনিয়নের বৈল্ল্যারচর এলাকায় এক প্রতারক বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সম্ভ্রমহানী ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছে। 

কিশোরীর স্বজনরা জানান, একই এলাকার জাফর আলী কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায় সময় বিরক্ত করতো। কিশোরীর অনিচ্ছা থাকা সত্ত্বেও জাফর আলী প্রায়ই তার পেছন পেছন লেগে থাকতো। এক পর্যায়ে জাফর আলী কিশোরীর  মনে বিশ্বাস আনার জন্য পবিত্র ধর্ম গ্রন্থ ধরে বিভিন্ন রকম শপথ গ্রহন করে দেখায়। এতে কিশোরীর বিশ্বাস সৃষ্টি হলে প্রেমের প্রস্তাবে রাজি হয়। পরবর্তীতে জাফর কিশোরীর মন আদায়ের পর বিয়ে করার প্রস্তাব নিয়ে উঠে পড়ে। কিশোরীকে বিয়ে করার কথা বলে পরিবারের অগোচরে একবার চকরিয়া ও পরে কক্সবাজার নিয়ে হোটেলে নিয়ে যায় জাফর। অবুঝ কিশোরীকে গর্ভপাত রোধে শরীর ভাল রাখার ঔষধ বলে কয়েকবার জন্ম নিয়ন্ত্রণ পিলও খাওয়ায় জাফর। তবে কিশোরী পরে বুঝতে পারে যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সম্ভ্রম কেড়ে নিয়ে প্রতারনা করেছে জাফর ও তার বন্ধু নুরুল আলম। তখন লজ্জায় নিরুপায় হয়ে কিশোরীটি আত্মহত্যা করতে গেলে বিষয়টি তার পরিবার জানতে পারে। অসহায় দরীদ্র কিশোরীর পরিবার লজ্জা ও ভয়ে স্থানীয়ভাবে আপোষ নিষ্পত্তি করতে গেলে জাফরের বাবা তার ছেলেকে অন্যত্র পাঠিয়ে দিয়ে কিশোরী পরিবারকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দিতে থাকে। এতে কিশোরীর পরিবার নিরুপায় হয়ে ২৩ আগষ্ট লামা থানায় মামলা করেন। তবে মামলার ৫দিন অতিবাহিত হলেও কোন অগ্রগতি না হওয়ার সুযোগ পেয়ে আসামী পক্ষ বাদীকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, বিষয়টি জানার সাথে সাথে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় অর্ন্তভুক্ত করা হয়েছে(মামলা নং ০৯/৫৭)। মামলা খবর পেয়ে আসামীরা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ায় আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ