• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নাগরিক প্রতিনিধি দলের সংবাদ সম্মেলনে
জাল দলিল তৈরি করে পটুয়াখালী ও বরগুনায় রাখাইনদের ভূমি দখল করা হচ্ছে --উষাতন তালুকদার এমপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2015   Tuesday

পটুয়াখালী ও বরগুনার রাখাইন পল্লী এলাকায় জমির দখলের অভিযোগের সরেজমিন পরিদর্শন শেষে মঙ্গলবার ঢাকায় সংবাদ সন্মেলন করেছেন নাগরিক প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। গত ২৫ আগষ্ট নাগরিক প্রতিনিধি দলের নেতৃবৃন্দ পটুয়াখালী ও বরগুনার রাখাইন এলাকা পরিদর্শন করেন।

সংবাদ সন্মেলনে সফরকারী দলের অন্যতম আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস সদস্য ঊষাতন তালুকদার এমপি পটুয়াখালী ও বরগুনার রাখাইনরা অত্যন্ত অসহায় ও ভূমি দস্যুদের নির্যাতনের শিকার হয়েছে বলে  দাবী করেছেন। তিনি এ সফরকে মর্মান্তিক ও বেদনাদায়ক উল্লেখ করে তিনি  আরও বলেন, প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের সহায়তায় জাল দলিল তৈরি করে রাখাইনদের ভূমি দখল করা হচ্ছে এ থেকে বাদ পরছে না তাদের শ্মশান, মন্দির, মার্কেটের জায়গাসহ পুকুর আবাদী জমি। এ সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

প্রতিনিধি দলের মূখপাত্র রিপন বানাই-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনাতনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস সদস্য ঊষাতন তালুকদার এমপি, বর্ষীয়ান রাজনীতিক ও সভাপতি, ঐক্যন্যাপ, শ্রী পংকজ ভট্টাচার্য   বিশিষ্ট গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, আই ই ডি-এর  নির্বাহী পরিচালক নুমান আহম্মেদ খান প্রমুখ। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢাকা  বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী  ফোরামের সাধারন সম্পাদক সঞ্জীব দ্রুং।

সংবাদ সন্মেলনে বিশিষ্ট গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, রাখাইনরা সংখ্যায় কম হলেও তারা এদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। বর্তমানে তারা প্রায় বিলুপ্তির পথে। অবিলম্বে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করে এর তদন্ত করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

বর্ষীয়ান রাজনীতিক ও সভাপতি, ঐক্যন্যাপ, শ্রী পংকজ ভট্টাচার্য বলেন, এই সমস্যা শুধু রাখাইনদের সমস্যা নয় এই সমস্যা গোতা জাতির। তিনি সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে রুখে দারানোর আহবান জানান। লেখনির মাধ্যমে জাতিয় ও আন্তর্জাতিক ভাবে জনমত গড়ে তোলার জন্য তিনি সাংবাদিকদের আহবান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ