• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মানিকছড়িতে হামলার প্রতিবাদে ঢাকায় তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2015   Saturday

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চুক্যাবিল গ্রামে পাহাড়িদের উপর হামলা ও অব্যাহত ভূমি বেদখলের প্রতিবাদে শনিবার ঢাকায় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন বিক্ষোভ-সমাবেশ করেছে।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপুল চাকমার স্ব্ষারিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা। বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য কইংজনা মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা শাখার সদস্য রিয়েল ত্রিপুরা। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নামে এবং সেটলার বাঙালিদের দিয়ে ভূমি বেদখলের মাধ্যমে পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উৎখাত করার সুগভীর ষড়যন্ত্র করছে। খাগড়াছড়ির মানিকছড়িতে আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় সেটলার বাঙালিরা প্রতিনিয়ত পাহাড়িদের জায়গা-জমি জোরপূর্বক বেদখল করছে। আর তাতে বাধা দিতে গেলেই পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে।

বক্তারা অবিলম্বে পাহাড়িদের উপর হামলাকারী সেটলারদের গ্রেফতার ও বিচার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিল এবং মানিকছড়িসহ পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখল বন্ধের দাবি জানান।

প্রেস বার্তায় আরও দাবী করা হয়, বুধবার রাতে আব্দুল মতিন নামে এক জনের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সেটলারা লাপাইডং পাড়ার বাসিন্দা উষামং ও রিপ্রুচাই মারমাকে মারধর করে। পরে পুলিশ তাদের আটক করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়। এ ঘটনার পরদিন শুক্রবার বিকালে মানিকছড়ি সদর জিয়ানগর গুচ্ছগ্রাম থেকে মোহাম্মদ মোজ্জাম্মেলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একদল সেটেলার চুক্যাবিল নামক পাহাড়ি গ্রামে সাম্প্রদায়িক হামলা চালালে একই পরিবারের ৪ জন আহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ