• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

মানিকছড়িতে হামলাকারীদের গ্রেফতার ও দুই গ্রামবাসীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে পিসিপি-যুব ফোরামের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2015   Saturday

খাগড়াছড়ির মানিকড়ি উপজেলার চোক্কেবিল গ্রামে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও আটক দুই গ্রামবাসী রিপ্রুচাই মারমা ও উষামং মারমার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেছে।

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সদর থানা শাখার দপ্তর সম্পাদক জুয়েল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম সদর থানা শাখার ব্যানারে শনিবার বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি বাজার থেকে শুরু হয়ে স্লুইচগেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ সংগঠনদ্বয়ের থানা শাখার নেতা-কর্মী ও ছাত্র-যুবকরা অংশগ্রহণ করেন।

মিছিল থেকে অবিলম্বে আবদুল মতিন হত্যার সাজানো নাটক বন্ধ করে পাহাড়ি গ্রামবাসীদের উপর হামলার সাথে জড়িত মানিকছড়ি সদরের জিয়ানগর গুচ্ছগ্রামের মোজাম্মেল গংদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, আটক দুই নিরীহ গ্রামবাসীর নিঃশর্ত মুক্তি, মানিকছড়ি-রামগড়ের বিভিন্ন এলাকায় সেটলার কর্তৃক ভূমি বেদখল ও আইন-শৃংখলা বাহিনীর নিপীড়ন-হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে ।

প্রেস বার্তায় দাবী করা হয়, বুধবার রাতে লাপাইডং পাড়ায় আবদুল মতিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আটক দেখিয়ে গ্রামবাসী  রিপ্রুচাই মারমা ও ঊষামং মারমাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার মানিকছড়ি সদরের জিয়ানগর গুচ্ছগ্রামের মো: মোজাম্মেলের নেতৃত্বে একদল সেটলার উপজেলার চোক্কেবিল গ্রামে ঢুকে পাহাড়িদের উপর হামলা চালায়। এতে ¤্রাসা মারমা (৭০), রাম্প্রুচাই মারমা (৪০), ক্যচাই মারমা(১৮) ও রেদা মারমা(১৫) আহত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ