• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ঢাকায় পাহাড়ি ছাত্র পরিষদের ২২তম কেন্দ্রীয় সম্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2015   Sunday

ঢাকায় ইউনাইটেড পিপ্লস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)এর সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) এর রোববার থেকে দু’দিন ব্যাপী ২২তম কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে।

পিসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপুল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সন্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা। এর পর সমাবেশে পিসিপির কেন্দ্রীয় সভাপতি থুইক্য্যচিং মারমার সভাপতিত্বে অতিথি ছিলেন,জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম এম পারভেজ লেলিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিলানী শুভ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহ-আহ্বায়ক অনিক, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা প্রমুখ। 

এর আগে ঐতিহাসিক বটতলা থেকে র‌্যালী সহকারে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দুই দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলনের প্রথম দিনের ছাত্র সমাবেশ শেষ হয়। দু’দিন ব্যাপী সম্মেলন শেষে সোমবার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

উদ্বোধনী বক্তব্যে নতুন কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে যেভাবে নিপীড়ন-নির্যাতন চলছে তাতে শাসকগোষ্ঠীর ফ্যাসিস্ট চরিত্র দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই ফ্যাসীবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ছাত্র সমাজ ও দেশের গণতান্ত্রিক শক্তিকে সোচ্চার হতে হবে।

মুক্তি কাউন্সিলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেন, পাহাড় এবং সমতলে ছাত্রসমাজের আওয়াজ সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে তুলে ধরতে হবে। কেবল নিজেদের সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর স্বার্থে জনগণের আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে আহ্বান জানান তিনি।

এছাড়া সমাবেশে অনান্য বক্তারা বলেন, শোষণ-বৈষম্যের কাঠামো ভেঙ্গে ফেলার জন্য শোষিত শ্রেণীর সকলকে আন্দোলনে অংশগ্রহণ করা প্রয়োজন। তারা বলেন, পাহাড়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের ষড়যন্ত্র এবং সরকারের জাতিধ্বংসের নীলনক্সা রুখতে পিসিপিকে ধারাবাহিক সংগ্রাম পরিচালনা করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ