• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

১১ দফা নির্দেশনা বাতিলের দাবীতে গণতান্ত্রিক যুবফোরামসহ তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2015   Friday

পার্বত্য চট্টগ্রামে সরকারের জারিকৃত ১১ দফা নির্দেশনা বাতিলের দাবীতে ও লেখক প্রকাশক ব্লগার খুন-হামলা-হত্যার হুমকির প্রতিবাদে শুক্রবার ঢাকায় গণতান্ত্রিক যুবফোরামসহ তিন সংগঠন বিক্ষোভ-সমাবেশ করেছে।

পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুনয়ন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুবফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা। সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সিমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নিরূপা চাকমা।

এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্যে দেন বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এমএম পারভেজ লেনিন এবং ছড়াকার ও প্রগতিশীল বইয়ের প্রকাশক রবিন আহসান। সভা পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা। এর আগে ঢাকা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের দায়িত্বজ্ঞানহীনভাবে দেশ পরিচালনার কারণেই দেশে লেখক-প্রকাশক-ব্লগার হত্যা ও মুক্তবুদ্ধি-মুক্তচিন্তা চর্চার ওপর আঘাত আসছে এবং তার দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে।

সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা জারির মাধ্যমে গণতান্ত্রিকভাবে সভা-সমাবেশ ও বিদেশীদের যাতায়াতের উপর শর্তসহ নিষেধাজ্ঞা প্রদানকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে উক্ত নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ