• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ঢাকায় গণতান্ত্রিক যুব ফোরামসহ তিন সংগঠনের সংবাদ সন্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2015   Tuesday

সাম্প্রতিক দেশীয় ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির আলোকে নিজেদের অবস্থান তুলে ধরে মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ (ডিওয়াইএফ) পার্বত্য চট্টগ্রামের তিন সংগঠন। 

পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,জাতীয় প্রেস ক্লাবে দোতলাস্থ ছোট হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সিমন চাকমা। এসময় উপস্থিত ছিলেন ডিওয়াইএফ-এর কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা, ডিওয়াইএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি থুইক্যসিং মারমা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে তিন সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে তিন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ৭১ সালে নিরস্ত্র সাধারণ জনগণের ওপর নির্বিচারে হামলা, বুদ্ধিজীবীসহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা-খুন-গুম-লুটপাত-মা-বোনের ইজ্জতহরণ, রাজাকার-আল বদর ইত্যাদি জল্লাদ বাহিনী সৃষ্টি, বিহারীদের একটি অংশকে বিভ্রান্ত করে ও উস্কে দিয়ে বাঙালি জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সাম্প্রদায়িকতা ও জাতিগত বিদ্বেষ সৃষ্টি এবং মানবতাবিরোধী নৃশংস হত্যাকান্ড সংঘটিত করার ঘৃণ্য অপরাধের দায়ে পাকিস্তানের সেনাবাহিনী ও সরকার দায়ী-এজন্য এদেশের জনগণের নিকট পাকিস্তান সরকারের ক্ষমা প্রার্থনা করা উচিত। আজ পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাব তা করেনি। অথচ সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী প্রকাশ্যে যে মন্তব্য করছেন তা যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপকর্মের পক্ষে সাফাই গাওয়ার সামিল, এটা মেনে নেয়া যায় না।

সংবাদ সন্মেলনে সমতলের সংখ্যালঘু জাতিসত্তাসমূহের জন্য আলাদা ভূমি কমিশন গঠনপূর্বক তাদের দাবি-দাওয়া মেনে নেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ জেলা পরিষদ কর্তৃক দুর্নীতির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল, রাঙামাটিতে মেডিক্যাল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যত্র সরিয়ে নিয়ে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধার বন্দোবস্ত করা,আটককৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি,স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত ১১দফা নির্দেশনা বাতিলসহ ইত্যাদি দাবী তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ